News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, দুঃশ্চিন্তা বাড়ল সাধারণ মানুষের
Image

ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, দুঃশ্চিন্তা বাড়ল সাধারণ মানুষের

নয়াদিল্লি, ২৭ জুন (হি.স.): ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। মধ্যরাত থেকে দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে দামি হয়েছে পেট্রোল-ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.৫ পয়সা। দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন, ৭২.৩৮ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৫.৮৭ টাকা। কলকাতার পাশাপাশি বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে। দিল্লিতে ০.৭ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৭০.১২ টাকা প্রতি লিটার এবং ০.৫ পয়সা বাড়ার পর ডিজেলের দাম এখন ৬৩.৯৫ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.৬ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৫.৮২ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৭.০৫ টাকা প্রতি লিটার (ডিজেল)| চেন্নাইয়ে ০.৭ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের দাম এখন ৭২.৮৪ টাকা এবং ০.৫ পয়সা বৃদ্ধির পর ডিজেলের এখন ৬৭.৬৪ টাকা। মাঝে কয়েকদিনের বিরতির পর পুনরায় পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় চিন্তা বাড়ল সাধারণ মানুষের।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top