News Flash

  • Home
  • Uncategorized
  • টেট উত্তির্ণ শিক্ষকদের নিয়মিত বেতনক্রম, দপ্তরকে আদালত অবমাননার নোটিশ হাইকোর্টের
Image

টেট উত্তির্ণ শিক্ষকদের নিয়মিত বেতনক্রম, দপ্তরকে আদালত অবমাননার নোটিশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ শিক্ষা দপ্তরকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে হাইকোর্ট৷ টেট উর্ত্তিণ ১০৩২৩ শিক্ষকদের নিয়মিত বেতনক্রম সহ অন্যান্য সুবিধা প্রদানের জন্য উচ্চ আদালতে আবেদনের মামলায় শিক্ষাদপ্তর আদালত অবমাননা করেছে৷ তাই, আদালত শিক্ষা দপ্তরকে এই নোটিশ পাঠিয়েছে৷


আইনজীবী অরিজিৎ ভৌমিক জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি সঞ্জয় কারুল এবং বিচারপতি সুভাষিশ তলাপাত্রের ডিভিশন বেঞ্চ গত ২১ জানুয়ারি জারি করা আদালতের নির্দেশ পালন না করায় শিক্ষা দপ্তরের প্রধান সচিব এবং শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিশ জারি করেছে৷


প্রসঙ্গত, ২০১৪ সালে ১০৩২৩ শিক্ষকদের চাকুরি বাতিল করে দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট৷ কিন্তু রায়ে বলা হয়েছিল, ১০৩২৩ শিক্ষকরা যোগ্যতা নির্নয়ে উর্ত্তিণ হলে তাদের সম্পূর্ণ সরকারি সুবিধা নিয়মিত চাকুরিজীবীদের মত প্রদান করতে হবে৷ এক্ষেত্রে তাদের চাকুরির মেয়াদ যোগদানের সময় থেকে গুনতে হবে৷ সেই মোতাবেক কয়েকজন চাকুরিচ্যুত শিক্ষক টেট উর্ত্তিণ হন৷ তারা সমস্ত আইনী পদ্ধতি মেনে ২০১৭, ৩১ ডিসেম্বর আগে চাকুরিতে যোগ দেন৷ কিন্তু, তাদের ফিক্সড পে-তে নিয়োগপত্র দেয় তদান্তিতন সরকার৷ শুধু তাই নয়, তাদের পূর্বে চাকুরির মেয়াদও তাতে যুক্ত করা হয়নি৷

এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা ত্রিপুরা হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেন৷ ওই মামলায় গত ২১ জানুয়ারি ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারুল ও বিচারপতি শুভাশিষ তলাপাত্রের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে ওই শিক্ষকদের নিয়মিত বেতনক্রম সহ চাকুরির পূর্ণ মেয়াদের সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেন৷ ৩ মাসের মধ্যে রায় কার্যকর করারও নির্দেশ দিয়েছিল ত্রিপুরা হাইকোর্ট৷ কিন্তু, শিক্ষা দপ্তর এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি৷ তাই ত্রিপুরা হাইকোর্ট শিক্ষা দপ্তরকে আদালত অবমাননার নোটিশ জারি করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top