News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে পরকীয়ার জেরে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী
Image

বিশালগড়ে পরকীয়ার জেরে স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ আবারও পরকীয়া প্রেমের জেরে প্রাণ দিতে হল এক গৃহবধূর৷ মৃত গৃহবধূর নাম আমেনা খাতুন৷ অভিযুক্ত স্বামীর ঘনিয়ামারা এলাকায় এই ঘটনাটি ঘটে৷ রবিবার সকালে ঘরের বারান্দা থেকে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে৷ আবারও রহস্যজনক মৃত্যু হল এক গৃহবধূর৷ মৃতের নাম আমেনা খাতুন৷ স্বামী এরশাদ মিঞা৷ ঘটনা শনিবার রাত ৩টা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামারা এলাকায়৷ রবিবার সকালে গলায় কাপড় পেচানো আমেনার ঝুলন্ত দেহ ঘরের বারান্দা থেকে উদ্ধার করে পুলিশ৷ মৃতার পিতা আবুল কালাম সহ স্থানীয়রা এটি পরিকল্পিতভাবে খুন বলে অভিযোগ করেছে৷

এদিকে স্বামী এরশাদ মিঞাকে খোজে বের করে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী৷ মৃত আমেনার পিতা জানায় এরশাদ মিঞার সঙ্গে ৫ বছর পূর্বে আমেনার বিয়ে হয়৷ তাদের একটি সন্তানও রয়েছে৷ কিন্তু বিগত ২-৩ বছর যাবৎ আমেনার উপর সে অকথ্য নির্যাতন করে আসছে৷ গত ১ বছর সে ব্যাঙ্গালোরে ছিল৷ ৭দিন পূর্বেই সে বাড়িতে আসে এবং রবিবার গভীর রাতে কোন একসময় তাকে মেরে ঝুলিয়ে রাখে৷ তার সঙ্গে আরও একাধিক মহিলার সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান৷

এলাকাবাসীর সঙ্গে এ ব্যাপারে কথা বললে তারাও জানান মৃত আমেনার স্বামী এরশাদ মিঞার আরও কয়েকজনের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে৷ যে দুশ্চরিত্র লোক৷ প্রায় সময়ই সে আমেনার উপর নির্যাতন করত৷ সর্বশেষে রবিবার সে তাকে খুন করে ঝুলিয়ে রেখেছে৷ এদিকে পুলিশ এরশাদ মিঞাকে হেপাজতে নিয়েছে৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top