News Flash

  • Home
  • Uncategorized
  • যোগা দিবসে নজর কাড়ল শ্রীকৃষ্ণ মিশন সুকলের ছাত্রছাত্রীরা
Image

যোগা দিবসে নজর কাড়ল শ্রীকৃষ্ণ মিশন সুকলের ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ সারা বিশ্বের সঙ্গে ৫ম আন্তর্জাতিক যোগ দিবস এক অনাড়ম্বর অথচ ব্যতিক্রমী অনুষ্ঠান করল আগরতলার ভোলানন্দপল্লীস্থিত শ্রীকৃষ্ণ মিশন সুকল৷ এদিন সুকলের বিভিন্ন স্তরে ছাত্রছাত্রীদের যোগায় অংশ গ্রহণ ও প্রদর্শনী সকলের নজর কেড়েছিল৷ সোজা কথায় সুকলের প্রতিটি প্রাঙ্গনে সুশৃঙ্খল ভাবে ছাত্রছাত্রীদের যোগা প্রদর্শনীর ঘটনা নতুন অনুভূতি এনে দেয়৷ এই যোগাই লেখাপড়ার সাথে সাথে নিজেদের দেহ মনকে সুস্থ ও সবল রাখবে৷

এমনই কথা বলেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী মনোজ কান্তি দেব৷ তিনি সুস্থ দেহ মন বজায় রাখতে যোগার উপর জোর দিয়েছেন৷ অনুষ্ঠানে সম্মানীত অতিথি জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস যোগা কর্মসূচীতে ছাত্রছাত্রীদের এই ব্যাপক অংশ গ্রহণ দেখে সুকল কর্তৃপক্ষকে অভিনন্দিত করেছেন৷ সম্পাদক বলেন, শরীর মন সুস্থ রেখে ছাত্রছাত্রীরা আগামীদিনে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷


আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ সুকলের হলঘরে মূল অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অধিকর্তা দীনবন্ধু দাস৷ তিনি যোগা আন্দোলনের প্রেক্ষাপট বিস্তৃত তুলে ধরেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় আন্তর্জাতিক স্তরে যোগাকে জনপ্রিয় করে মানুষকে সুস্থ দেহ ও মন পেতে আগ্রহী হবার সুযোগ এনে দিয়েছেন৷ প্রধানমন্ত্রী নিজে যোগাভ্যাস করেন৷ নির্বাচনের পরে তিনি কেদারনাথ চলে গিয়েছিলেন ধ্যান ও যোগ সাধনা করতে৷ তিনি ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি যোগ সাধনা করতে পরামর্শ দেন৷ এই সুকলে পাঁচজন যোগা শিক্ষক রয়েছেন বলেও জানান৷

ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে সুকলের প্রশাসক আশীষ কুমার দেবনাথ যোগা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি যুব কল্যাণ মন্ত্রী মনোজ কান্তি দেব ও সম্মানীত অতিথি জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ এদিন সুকলের ছাত্রছাত্রীরা যোগা প্রদর্শন করেন৷ অতিথিদের তা ঘুরিয়ে দেখানো হয়৷ সোজা কথায়, যোগা দিবসে সুকলের বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের যোগা ব্যায়াম প্রদর্শন উপস্থিত দর্শক শ্রোতাদের মন জয় করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top