News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে পথ অবরোধ
Image

শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ শিক্ষক স্বল্পতা সহ নানান সমস্যা সমাধানের দাবিতে সড়ক অবরোধ উত্তর জেলার তারক পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের৷ ছাত্র ছাত্রীরা তারকপুর রানীবাড়ী ও কদমতলার প্রধান সড়ক অবরোধ করে৷ জেলার অতিরিক্ত শিক্ষা আধিকারিক রিপন চক্রবর্তীর আশ্বাসে শেষ পর্যন্ত সড়ক অবরোধ মুক্ত করে ছাত্র-ছাত্রীরা৷পূর্বতন সরকারের সময়ও দুইবার শিক্ষক স্বল্পতা সহ বিদ্যালয়ের নানান সমস্যা নিয়ে সড়ক অবরোধ করেছিল উত্তর জেলার তারক পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা৷কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ মিলেছে শুধু গাল ভরা আশ্বাস৷ এই বিদ্যালয়ের সকালের বিভাগে প্রায় আড়াইশ ছাত্রছাত্রী রয়েছে৷ অথচ সেখানে মাত্র চারজন শিক্ষক রয়েছে৷

আবার দুপুরের বিভাগে চার শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে৷ আর শিক্ষক-শিক্ষিকা রয়েছে মাত্র এগারো জন৷ সাবজেক্ট টিচারের ঘাটতি থাকায় নিয়মিত ওই সাবজেক্ট গুলির পাঠ দান হয়না৷ পদার্থবিদ্যা, ইংলিশ ইত্যাদি বিষয়ের নির্দিষ্ট কোন শিক্ষক না থাকায় নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা সমস্যার সন্মুখিন৷ শুধু শিক্ষক স্বল্পতাই নয় রয়েছে বৈদ্যুতের সমস্যা ও পানীয় জলের সমস্যা৷ উঁচু টিলার ওপর এই বিদ্যালয়টিতে পানীয় জলের ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীরা মিড ডে মিল থেকে শুরু করে পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে৷ বিদ্যালয়টিতে বিদ্যুৎ-এর ব্যবস্থা থাকলেও একটি রুমেও নেই পাখা৷দুই-একটি কক্ষে পাখা থাকলেও সেগুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে৷

এমতাবস্থায় এক প্রকার বাধ্য হয়ে এইদিন সকাল থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তারকপুর রানীবাড়ী ও কদমতলার প্রধান সড়ক অবরোধ করে বসে৷ ছাত্র-ছাত্রীদের দাবী বিদ্যালয়ের সকল সমস্যা সমাধান করতে হবে৷ দপ্তরের আধিকারিকদের অবরোধস্থলে এসে আশ্বাস প্রদান করতে হবে৷সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার অতিরিক্ত শিক্ষা আধিকারিক রিপন চক্রবর্তী, ডেপুটি আইএস প্রশান্ত নাথ সহ অন্যান্যরা৷ তারা কথা বলেন ছাত্র-ছাত্রীদের সাথে৷তারা ছাত্র-ছাত্রীদের লিখিত আশ্বাস দেন অবিলম্বে ছাত্র-ছাত্রিদের দাবি পুরন করা হবে৷জেলার অতিরিক্ত শিক্ষা আধিকারিকের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্র-ছাত্রীরা৷ এখন দেখার ছাত্র-ছাত্রীদের দাবি আগামিদিনে কতটা পুরন হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top