News Flash

  • Home
  • Uncategorized
  • ওল্ড ট্র্যাফোর্ডে মহারণ, ভারত-পাক ম্যাচ ঘিরে সরগরম ক্রিকেটবিশ্ব, নয়া রেকর্ডের সামনে বিরাট কোহলি
Image

ওল্ড ট্র্যাফোর্ডে মহারণ, ভারত-পাক ম্যাচ ঘিরে সরগরম ক্রিকেটবিশ্ব, নয়া রেকর্ডের সামনে বিরাট কোহলি

ম্যাঞ্চেস্টার, ১৬ জুন (হি.স.) : আজ রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে মহারণ৷ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সরগরম গোটা ক্রিকেটবিশ্ব৷ বিশ্বক্রিকেটের মেগা ইভেন্টে এই ম্যাচই টুর্নামেন্টের ইউএসপি৷ আর এই রবিবাসরীয় মেগা যুদ্ধেও ‘ভিলেন’ হতে পারে বৃষ্টি। পূর্বাভাস অন্তত পুরোপুরি আশ্বস্ত করতে পারছে না ক্রিকেট অনুরাগীদের। প্রায় ন’মাস বাদে আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে দুই দল। কিন্তু বিশ্বক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ সেই ম্যাচের জন্য বসে থাকা ক্রিকেট অনুরাগীরা নিরাশ হতে পারেন,  তেমনটাই আবহাওয়ার পূর্বাভাস বলছে। আবার ম্যাঞ্চেস্টার মহারণে বিশ্বরেকর্ডের সামনে ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ মাত্র ৫৭ রান করলেই সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়বেন বিরাট৷


বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ১১ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার হাতছানি কোহলির সামনে৷ বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বিশ্বরেকর্ডের হাতছানি ছিল ভারত অধিনায়কের সামনে৷ কিন্তু বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কোহলির রেকর্ডের সুযোগ হয়নি৷ কারণ এদিন ট্রেন্ট ব্রিজের বাইশ গজে মাঠে বল গড়ানো তো দূরঅস্ত, বৃষ্টির জন্য টস করাই সম্ভব হয়নি৷


রবিবার ওল্ড ট্র্যাফোর্ডের পাকিস্তানের বিরুদ্ধে কোহলি ব্যক্তিগত ৫৭ রানে পৌঁছলে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে করবেন বিশ্বরেকর্ড৷ টপকে যাবেন ক্রিকেটঈশ্বর সচিনকে৷ সেক্ষেত্রে ২২২টি ইনিংসে ১১ হাজার ওয়ান ডে রানের মাইলস্টোন ছুঁবেন কোহলি৷ ভারতের মাত্র দুই ক্রিকেটার এখনও পর্যন্ত এই মাইলস্টোন ছুঁয়েছেন৷ সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ২৭৬টি একদিনের ইনিংসে ১১, ০০০ রানের গণ্ডি টপকেছেন সচিন৷ এখনও পর্যন্ত তিনিই বিশ্বের মধ্যে দ্রুততম৷ আর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান এই মাইলস্টোন ছুঁয়েছেন সৌরভ৷ ২৮৮টি ইনিংসে ১১ হাজার রানের গণ্ডি টপকেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ বিশ্বের মধ্যে তিন নম্বরে রয়েছেন সৌরভ৷ দ্বিতীয় স্থানে রয়েছে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং৷ এই মাইলস্টোন ছুঁতে পন্টার নিয়েছেন ২৮৬টি ইনিংস৷


কোহলি এখনও পর্যন্ত ২২১টি ইনিংসে একদিনের ক্রিকেটে ১০, ৯৪৩ রান করেছেন৷ এর মধ্যে রয়েছে ৪১টি সেঞ্চুরি এবং ৫০টি হাফ-সেঞ্চুরি৷ একদিনের ক্রিকেটে বিরাটের সর্বোচ্চ স্কোর ১৮৩৷ আগের ম্যাচের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে বিরাটের ব্যাট খামোশ থাকলেও দ্বিতীয় ম্যাচেই অজিদের বিরুদ্ধে রানে ফেরেন ভারত অধিনায়ক৷ 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top