News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দো-মায়ানমার বর্ডার থেকে উদ্ধার ১০.৫৬ কোটির মূল্যের সোনা, গ্রেফতার ৭
Image

ইন্দো-মায়ানমার বর্ডার থেকে উদ্ধার ১০.৫৬ কোটির মূল্যের সোনা, গ্রেফতার ৭

মুম্বাই, ১৬ জুন (হি.স.) : ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স একটি সোনা পাচারকারীর র‌্যাকেটকে হাতেনাতে ধরে। ইন্দো-মায়ানমার বর্ডার থেকে এই র‌্যাকেটকে ধরা হয় বলে জানা গিয়েছে। ৩২.২৮৭ কেজির মূল্যবান ধাতু বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।

ইন্দো-মায়ানমার বর্ডার থেকে রবিবার ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স একটি সোনা পাচারকারীর র‌্যাকেটকে হাতে নাতে ধরে। তাদের কাছ থেকে ৩২.২৮৭ কেজির মূল্যবান ধাতু বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত ধাতুর মূল্য ১০.৫৬ কোটি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ১২ বার এই ভাবে পাচার হয়েছে। বাজেয়াপ্ত ৩২.২৮৭ কেজির সোনাগুলি গহনা হতে পারে বলে দাবি করা হয়েছিল তারপর তদন্তের পর জানা যায় সোনাগুলি আসলে বিদেশি সোনার বার। উদ্ধার হওয়া বাজেয়াপ্ত সোনাগুলির মূল্য ১০.৫৬ কোটি। সাত জন গ্রেফতার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হায়দরাবাদ, কোয়েম্বাটুরে, চেন্নাই এবং কলকাতা বিমানবন্দর থেকে চোরাচালান সোনাগুলি আনা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top