News Flash

  • Home
  • Uncategorized
  • এসসিও’র সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

এসসিও’র সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : কিরঘিজস্থানের বিশকেকে সাংহাই কোঅপারেশন অগানাইজেশন সংক্ষেপে এসসিও’র সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বুধবার ভারতের বিদেশমন্ত্রক একথা জানিয়ে দেয়৷ যার অর্থ পাকিস্তানের আকাশপথ হয়ে কিরঘিজস্থান যাওয়া হবে না প্রধানমন্ত্রী মোদীর৷ যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য খুলে দেওয়ার ছাড়পত্র দিয়েছে ইমরান খানের সরকার৷

আগামী ১৩ ও ১৪ জুন কিরঘিজস্থানের বিশকেকে সাংহাই কোঅপারেশন অগানাইজেশন সংক্ষেপে এসসিও’র সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা৷ সেখানে যোগ দেবেন নরেন্দ্র মোদী৷ কিরঘিজস্থান যেতে হলে পাকিস্তানের আকাশপথ হয়ে যাওয়া সহজ৷ কিন্তু বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাকিস্তান তাদের আকাশপথ ভারতের ব্যবহারের জন্য পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করে৷ পাকিস্তান থেকে ভারতে আসার ১১টি ‘প্রবেশপথ’ আছে৷ এর মধ্যে সম্প্রতি দু’টি পথ ভারতের জন্য খুলে দিয়েছে পাকিস্তান৷ কিন্তু ওই দুটি রুট ধরে কিরঘিজস্থান যাওয়া যাবে না৷ তাই এসওসি সম্মেলনের জন্য অপর একটি আকাশপথ খুলে দেওয়ার অনুরোধ পাক সরকারকে করে ভারতের বিদেশমন্ত্রক৷ তাতে ইমরান খানের সরকার রাজিও হয়৷ কিন্তু নরেন্দ্র মোদী জানিয়ে দেন, তিনি পাক আকাশপথ ব্যবহার করবেন না৷ ফলে কিরঘিজস্থানের বিশকিক যাওয়ার বিকল্প রুটের সন্ধান শুরু হয়৷ বিদেশমন্ত্রক জানিয়েছে, ওমান, ইরান ও সেন্ট্রাল এশিয়া হয়ে মোদীর বিমান যাবে বিশকিক৷

উল্লেখ্য, আগামী ২১ মে পাকিস্তান ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের এসসিও সামিটের জন্য নিজেদের আকাশপথ খুলে দিয়েছিল৷ পাকিস্তানের ওপর দিয়েই সরাসরি কিরঘিজস্থানের উদ্দ্যেশ্যে উড়ে গিয়েছিল সুষমা স্বরাজের বিমান৷ দক্ষিণ পাকিস্তানের ওপর দিয়ে কিরঘিজস্তানের উদ্দ্যেশ্যে যাওয়া বিমানের রুটটি গুরুত্বপূর্ণ ভারতের কাছে৷ তাই এই আবেদন করেছিল ভারত৷ইসলামাবাদের পক্ষ থেকে জানানো হয় ১৪ জুন পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না ভারত৷ ১৬ই মে জানানো হয়েছিল ৩০শে মে পর্যন্ত আকাশপথ বন্ধ থাকার কথা৷ কিন্তু সেই সময়সীমা পরে বাড়ানো হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top