News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে বিএসপি নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীদের
Image

উত্তরপ্রদেশে বিএসপি নেতাকে গুলি করে খুন দুষ্কৃতীদের

মুজাফ্ফরনগর, ১২ জুন (হি.স.):  একজন স্থানীয় বহুজন সমাজবাদী পার্টির নেতাকে গুলি করে খুন করার অভিযোগ উঠলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের শ্যামলি জেলার হারের ফতেহপুর গ্রামে। বুধবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের শ্যামলি জেলার হারের ফতেহপুর গ্রামে মঙ্গলবার রাতে একজন স্থানীয় বহুজন সমাজবাদী পার্টির নেতাকে গুলি করে খুন করার অভিযোগ উঠলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। মৃত বিএসপি নেতার নাম শাকোট। ওনার বয়স ৪০ বছর। তিনি মঙ্গলবার রাতে শ্যামলিতে নিজের গ্রাম থেকে ফিরছিলেন। তখনই বাইকে করে কিছু দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমার শ্রীবাস্তব এই তথ্য জানিয়েছেন। শাকোট বাঘরা এলাকার বহুজন সমাজবাদী পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার রাতে ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নেতার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top