News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতি জেলায় কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু
Image

গোমতি জেলায় কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ গোমতি জেলায় কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে৷ সাত দিন ধরে শিবিরে কৃষকরা ধান বিক্রি করবেন৷ পাশাপাশি ২০২২ সালের মধ্যে গোমতি জেলার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প বাস্তবায়নের উপর কর্মশালা ও সচেতনতা শিবির আজ উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে৷ উভয় শিবিরের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী প্রাণজিৎ সিংহরায়৷

আজ কৃষিমন্ত্রী সিংহরায় বলেন, প্রধানমন্ত্রী চাইছেন ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে৷ আর এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার কাজ করে চলেছে৷ তার কথায়, সারা রাজ্যে ২১,৫০০ হেক্টর জমিকে হাই রিস্ক জোন হিসেবে চিহিণত করা হয়েছে৷ এই চিহিণত এলাকায় যে সকল কৃষক চাষাবাদ করবেন, সরকার তাদের বিনামূল্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বিমা করে দেবেন৷ এর জন্য ব্যয় হবে ৩ কোটি ১৭ লক্ষ টাকা৷ তিনি বলেন, এ-বছর এখন পর্যন্ত গোমতি জেলায় ৫০৪ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসলবীমা যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে গোমতী জেলায় ২৪,০০০ কৃষককে প্রথম কিস্তি হিসেবে ২,০০০ টাকা করে দেওয়া হয়েছে৷ দ্বিতীয় কিস্তির টাকাও প্রদান করা হয়েছে প্রায় ১৯,০০০ কৃষককে৷

তাঁর দাবি, গোমতী জেলায় ১০ জন করে মোট ৩৭টি গ্রুপ তৈরি করা হয়েছে৷ প্রত্যেক গ্রুপকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে গ্রুপের সদস্যদের স্বাবলম্বী করে তোলার জন্য৷ তার আরও দাবি, গত অর্থবর্ষে গোমতী জেলায় ৮৩৬টি পাওয়ারটিলার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে৷ পাম্পসেট দেওয়া হয়েছে ৪০০টি৷ সবকিছু মিলিয়ে ৪৮২২টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে৷

কৃষিমন্ত্রী আজ বলেন, গত বছর কৃষকদের কাছ থেকে ১০,৪০০ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে৷ এ বছরও রবি মরশুমে ১০,০০০ মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এই ধানগুলি মিলিং করে রেশনের মাধ্যমে রাজ্যের মানুষকে দেওয়া হবে৷ তার দাবি, প্রতি কুইন্টাল ধান ১,৭৫০ টাকা করে কেনা হবে৷ তার কথায়, রাজ্যে ৮ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন ধান উৎপাদন হয়৷ কিন্তু প্রয়োজন ৯ লক্ষ মেট্রিকটনেরও বেশি৷ ঘাটতি ধান উৎপাদনের জন্য কৃষকদের সকল রকম সাহায্যের আশ্বাস দেন তিনি৷ তাছাড়া ধান মারাইর মেশিনও কৃষকদের মধ্যে বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন৷

এদিকে, বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা সমস্ত কৃষকদের আন্তরিকতার সঙ্গে কৃষিকাজ করার জন্য অনুরোধ করেন এবং সবরকম সরকারি সাহায্যের আশ্বাস দেন৷ বিধায়ক বিপ্লবকুমার ঘোষ বলেন, কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর৷ কৃষকদের অর্থনৈতিক উন্নতি ঘটলে রাজ্যেরই উন্নতি হবে৷এদিন গোমতী জেলার জেলাশাসক ড় টি কে দেবনাথ সমস্ত কৃষককে সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন৷

আজ সেমিনারে গোমতি জেলার বিভিন্ন মহকুমা থেকে প্রায় এক হাজারেরও অধিক কৃষক অংশ নেন৷ অতিথিরা কৃষকদের হাতে সয়েল হেলথ কার্ড তুলে দেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী পদ্মমোহন জমাতিয়া৷

এদিকে, আজ সকালে মাতাবাড়িস্থিত ধন্যমাণিক্য মুক্তমঞ্চে গোমতী জেলার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার শিবিরেরও উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ এই ধান ক্রয় শিবির চলবে আগামী সাতদিন পর্যন্ত৷ অমরপুর, কাকড়াবন, মির্জা, তেপানীয়া, মহারাণী-তেও ধান ক্রয় শিবির করা হবে৷ এই অনুষ্ঠানে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতীর জেলাশাসক ড় টি কে দেবনাথ, বিধায়ক সুুধাংশু দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী পদ্মমোহন জমাতিয়া৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top