News Flash

  • Home
  • Uncategorized
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে মন্ত্রীর দ্বারস্ত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ
Image

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে মন্ত্রীর দ্বারস্ত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ পরিকাঠামো ছাড়াই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার নীতি পরিবর্তনে নানা সমস্যা দেখা দিয়েছে৷ তাই, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রীর দ্বারস্ত হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ৷ সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তীর কথায়, রাষ্ট্রহীতে যে কোন সিদ্ধান্ত মেনে চলতে কোন আপত্তি নেই৷ কিন্তু পরিকাঠামো ছাড়া শিশুদের পরিচর্যায় সমস্যা হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, বিগত সরকারের জামানা থেকেই নানাহ সমস্যায় জর্জরিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি৷ এবার দপ্তরের মন্ত্রী নিশ্চিত সমাধানের আশ্বাস দিয়েছেন৷

মঞ্জুলা চক্রবর্তী বলেন, এ-বছর জানুয়ারী থেকে শিশুদের প্রাত: আহারে পরিবর্তন এনেছে ত্রিপুরা সরকার৷ তাতে বলা হয়েছে, প্রতিদিন বিসুকট, ফলের বদলে সুজি, ছোলা, চিড়ার পোলাও ইত্যাদি রকমারি ও স্বাস্থ্যকর খাবার দিতে হবে শিশুদের৷ কিন্তু, ওই সমস্ত খাবার সংরক্ষণের জন্য বাসনের যথেষ্ট অভাব রয়েছে৷ ফলে খাদ্য সামগ্রী কিনতে হচ্ছে প্রতিদিন৷ তিনি বলেন, ত্রিপুরার সর্বত্র শিশুদের আহারের ওই সামগ্রীগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে পাওয়া যায় না৷ ফলে, দূর দূরান্ত থেকে ওই সামগ্রীগুলি সংগ্রহ করতে হচ্ছে৷ কিন্তু প্রতিদিন তা সম্ভব হয়ে উঠছে না৷ তার কথায়, সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলা হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনায় সুবিধা হবে৷

মঞ্জুলা চক্রবর্তীর বক্তব্য, ত্রিপুরায় প্রায় ৯ হাজারের অধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ১৯ হাজারের অধিক কর্মী ও সহায়িকা রয়েছেন৷ কিন্তু, আমাদের নানা সমস্যার মধ্যে দিয়েই জীবন কাটাতে হচ্ছে৷ তিনি বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পেনশন বৃদ্ধির বিষয়ে বিবেচনার জন্য সমাজ কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ কারণ, মাসে অঙ্গনওয়াড়ি কর্মী ৭০০ টাকা এবং সহায়িকা ৫০০ টাকা পেনশন পাচ্ছেন৷ অথচ, অনেকেই অবসরে যাওয়ার পরও পেনশন পাচ্ছেন না৷ তাছাড়া, এই স্বল্প টাকা পেনশনে পেনশনধারীদের দৈনন্দিন চাহিদাও মিটছে না৷ তাই, মন্ত্রীর কাছে এই বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ তার কথায়, সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা পেনশন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন৷ পাশাপাশি, পেনশনের বয়সসীমা বাড়িয়ে ৬৫ বছর করার দাবিও বিবেচনা হবে বলে আশ্বাস মিলেছে৷

মঞ্জুলা চক্রবর্তী আরো জানিয়েছেন, সরকারি ছুটি অন্যান্য রাজ্যের সাথে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top