News Flash

  • Home
  • Uncategorized
  • আবারো কদমতলা থানার বড়োসড়ো সাফল্য
Image

আবারো কদমতলা থানার বড়োসড়ো সাফল্য

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ জুন ৷৷ আবারো কদমতলা থানার বড়োসড়ো সাফল্য৷ গতকাল গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ ত্রিপুরা ও আসাম সীমান্তের ঝেরঝেরি এলাকায় তল্লাশি চালিয়ে চুরির দুটি বাইক উদ্ধার করে৷ ঝেরঝেরি এলাকার ৩ নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত জঙ্গল থেকে এই দুইটি বাইক উদ্ধার করে কদমতলা থানার পুলিশ৷

অভিযানে নেতৃত্ব দেন কদমতলা থানার এস আই অপু দাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ উদ্ধারকৃত দুটি বাইক হল নম্বর বিহীন হিরো কোম্পানির কাল রঙের হাংক বাইক এবং সিলভার কালারের একটি গ্ল্যামার বাইক৷বাইক দুটি উদ্ধার করে করমতলা থানায় নিয়ে আসে পুলিশ৷ তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ এদিকে কদমতলা থানার এসআই অপু দাস জানান, উনারা গোপন সূত্রের ভিত্তিতে ঝেরঝেরি এলাকায় তল্লাশি চালিয়ে চুরি হওয়া দুটি বাইক উদ্ধার করেছেন৷তবে পুলিশের প্রাথমিক অনুমান এই বাইক গুলি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি করে আসামে পাচার করার উদ্দেশ্যেই ত্রিপুরা আসাম সীমান্ত এলাকায় রাখা হয়েছিল৷এদিকে উল্লেখযোগ্য যে, গোটা উত্তর জেলায় বাইক চুরির হিড়িক৷ প্রতিদিন কারো না কারোর বাইক চুরি করে নিয়ে যেতো চোরের দল৷ একপ্রকার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়েই চোরের দল এই চুরি কান্ড সংঘটিত করে আসছিল৷

কিন্তু পুলিশ প্রশাসন চোরের টিকির নাগাল পায়নি এতদিন৷ গত ২রা জানুয়ারি কদমতলা থানার কাছে লিখিত একটি বাইক চুরির অভিযোগ আসে৷কদমতলা থানার পুলিশ ২৮/৩৭৯ ধারায় একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্তে নামে৷ তারপর কদমতলা থানার পুলিশ সন্দেহভাজন চুরাইবারি মিলন দেব নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে বাইক চুরি চক্রের সাথে রাজ্যের ও বহি রাজ্য অসমের অনেক যুবক জড়িত রয়েছে৷ তারপর আটক করা হয় কদমতলার প্রসেনজিৎ পাল নামের এক যুবককে৷ তাদের কাছ থেকে আটক করা হয় নাম্বার বিহীন সুপার স্ফেন্ডার দুইটি বাইক৷ তারপর ঐ দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে ধর্মনগর শহর থেকে কিছু বাইক চুরি হয়েছিল৷ এমনকি ধর্মনগর থানায় ৫৫/৩৭৯ ধারায় একটি মামলা রুজু করা রয়েছে৷আর সেই চুরি চক্রের সাথে জড়িত রাজ্যের চুরাইবারি ও বহি রাজ্য অসমের কাঠালতলির কিছু যুবক৷ তারপর ধর্মনগর থানার পুলিশ চুরাইবারি থেকে হাসান আলি নামের এক যুবক ও অসমের কাঠালতলী থেকে পারুল হোসেন নামের এক যুবককে আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায়৷এমনকি পারুলের বাড়ি থেকে একটি সুপার স্ফেন্ডার ও একটি গ্ল্যামার বাইক উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ৷ অপরদিকে কদমতলা থানার পুলিশ সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের দ্বিগবিজয় নাথ নামের এক কুখ্যাত বাইক চোরকে আটক করতে সক্ষম হওয়ার পর গতকাল গভীর রাতে আরও দুটি চুরি হওয়া বাইক উদ্ধার করলো কদমতলা থানার পুলিশ৷

এক কথায় গোটা উত্তর জেলা জুড়ে এই বাইক চুরি চক্রের বিশাল একটি চক্র রয়েছে যা বহিঃ রাজ্য আসামের সাথে যুক্ত রয়েছ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে থেকে বাইক চুরি করে আসামে পাচার হয়ে আসছিল৷ইদানিংকালে কদমতলা থানার পুলিশ বাইক চুরির তদন্তে নেমে চুরি হওয়া ৪টি বাইক সহ তিন কুখ্যাত বাইক চোরকে আটক করতে সক্ষম হয়েছে৷পাশাপাশি ধৃত চোরদের জিজ্ঞাসাবাদ করে আরো অনেক নাম উঠে এসেছে যা তদন্তের স্বার্থে পুলিশ মুখ খুলেনি৷তবে এটা প্রশংসনীয় যে, কদমতলা থানার পুলিশ বাইক চুরির তদন্তে নেমে উত্তর জেলার বাইক চুরি চক্রের সাথে জড়িত কিছু যুবক ও অসমের কাঠালতলীর কুখ্যাত বাইক চুরি চক্রের সাথে জড়িত এক যুবককে আটক করেছে এবং বেশ কয়েকটি বাইকও উদ্ধার করেছে৷ কিন্তু পুলিশ এই বাইক চুরি চক্রের মূল পান্ডাদের শনাক্ত করে পাকড়াও করতে কতটুকু সক্ষম হয়, নাকি আদাজল খেয়ে মাঝ পথেই তদন্ত শেষ হয় পরে সেটাই এখন দেখার বিষয়?

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top