News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে পাচারকালে বিস্তর পরিমাণে মূল্যবান কাঠ বাজেয়াপ্ত
Image

চুড়াইবাড়িতে পাচারকালে বিস্তর পরিমাণে মূল্যবান কাঠ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ জুন ৷৷ পাচারকালে গাড়িসহ প্রচুর পরিমাণ চেরাই সেগুন লগ উদ্ধার চুরাইবাড়িতে৷ গতকাল রাতে চুড়াইবাড়ি ফরেস্ট রিজার্ভ থেকে প্রচুর পরিমাণ সেগুন পাচারকালে আটক করেন বিট অফিসার৷ গোপন সূত্রে খবর পেয়ে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে বিট অফিসার অমিত সূত্রধর ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িসহ সেগুন কাঠ জব্দ করেন৷তবে ফরেস্টার কে আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারী তথা গাড়ির চালক মিয়া৷ চোরাকারবারী নেজাম উদ্দিন এর বাড়ি আসামের বাজারীছড়া এলাকায়৷ বর্তমানে সে বিবাহসূত্রে চুরাইবারি খাদিমপাড়া তে বসবাস করছে৷ কিন্তু সেখান থেকে সে দুনম্বরী ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়ছে৷

এমনিতে খাদিমপাড়া এলাকাটি অত্যন্ত পাচার বাণিজ্যের আঁতুড়ঘর বলে পরিচিত৷ সেখান থেকে প্রতিদিন চোরা কারবারী ও পাচার চক্রের জন্ম হয়৷ আর এদের প্রত্যেকেরই একটাই ঠিকানা,ফরেস্ট এর রিজার্ভ থেকে প্রতি দিন প্রতিনিয়ত গাছ কেটে বহি :রাজ্য তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে চোরাচালান করা৷ আর এভাবে প্রতিদিন বন ধবংস করতে করতে বর্তমানে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে চলছে৷ অন্যদিকে সরকারি কোষাগার কে শূন্য করে নিজেদের পকেট দশগুণ ভারী করে তুলেছেন ওইসব চোরাকারবারীরা৷ এদিকে জানা যায়, নেজাম উদ্দিন বিবাহসূত্রে কয়েক বছর ধরে ত্রিপুরার চুড়াইবাড়ি থানা দিন খাদিমপাড়া এলাকায় বসবাস করছে৷ আর সেখানে একমাত্র রোজগারের পথ হিসাবে চোরাকারবারীর পথ বেছে নিয়েছে৷ থানা পুলিশ এমনকি বনদপ্তরের কর্মীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে বন ধবংস করে চলছে ওই বন মাফিয়া৷ বর্তমানে গাড়িসহ আটক সেগুন কাঠ গুলি পানিসাগর রেঞ্জ অফিসে রয়েছে৷ প্রায় ৬০ ফুট সেগুন লগ এর বাজার মূল্য লাক্ষাধীক টাকা বলে জানান বিট অফিসার অমিয় সূত্রধর৷পাচারকার্যে ব্যবহৃত ১০ত্থত্ব ১৭১২ নম্বরের গাড়িটিও বনদপ্তরের হেপাজতে রয়েছে৷ তিনি জানান, চোরাচালানকারীদের বিরুদ্ধে তাদের অভিযান জারি রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top