News Flash

  • Home
  • Uncategorized
  • ঈদের দিনও অশান্ত কাশ্মীর : পুলওয়ামা সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু মহিলার, গুলিবিদ্ধ যুবক
Image

ঈদের দিনও অশান্ত কাশ্মীর : পুলওয়ামা সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু মহিলার, গুলিবিদ্ধ যুবক

শ্রীনগর, ৫ জুন (হি .স.): ভূস্বর্গে সন্ত্রাসবাদী হামলা থামছেই হচ্ছে না| তাও আবার ঈদের দিনও| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারালেন একজন মহিলা| পুলওয়ামা জেলার কাকাপোরার নারবাল গ্রামের ঘটনা| সন্ত্রাসবাদীদের গুলিতে গুরুতর জখম হয়েছেন আরও একজন যুবক| গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| ওই যুবকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| সন্ত্রাসবাদী হামলার পরই গোটা এলাকায় প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে|

জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বুধবার সকালে পুলওয়ামা জেলার কাকাপোরার নারবাল গ্রামে একজন মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা| গুলিবিদ্ধ হয় একজন যুবকও| গুলি চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় ওই মহিলা ও যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই, মৃত্যু হয় মহিলার| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন ওই যুবক| মৃত মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top