News Flash

  • Home
  • Uncategorized
  • লিভার সমস্যা নিয়ে বিজ্ঞান ভিত্তিক সম্মেলন ১ ও ২ জুন আগরতলায়
Image

লিভার সমস্যা নিয়ে বিজ্ঞান ভিত্তিক সম্মেলন ১ ও ২ জুন আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে ৷৷ হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার পক্ষ থেকে আগরতলায় লিভার রোগের উপর বিজ্ঞানভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ আগামী ১ ও ২ জুন আগরতলায় রবীন্দ্র শতর্বাষিকী ভবনের ২ নং হলে এই সম্মেলনে অনুষ্ঠিত হবে৷ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ২৫ জন লিভার বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নেবেন৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক৷


তিনি জানান, বর্তমান সময়ে মদ্যপান জনিত লিভার রোগ বৃহৎ আকার ধারণ করেছে৷ ভারত এবং বিশেষ করে ত্রিপুরায় মদ্যপান জনিত লিভারের রোগ ক্রমশ বাড়ছে৷ এতে প্রতিরোদ করার জন্য ব্যাপক জনসচেতনতা প্রয়োজন৷ তিনি আরও জানা বর্তমানে ত্রিপুরাতে ক্রোনিক লিভার ডিজিজের অন্যতম কারণ হচ্ছে হেপাটাইটিস বি৷ ত্রিপুরায় ত্রিপুরা হেপাটাইটিস বি সংক্রমণের হার ৩.৬ শতাংশ৷ এবং এর প্রকোপ উপজাতি জনগণের মধ্যেই অত্যাধিক বলে প্রমাণ পাওয়া গেছে৷ তিনি বলেন, সমীক্ষায় দেখা গেছে চাকমা জনগোষ্ঠী মানুষদের মধ্যে অত্যন্ত বেশি৷ প্রায় ১১ শতাংশ চাকমা সম্প্রদায়ের মানুষ হেপাটাইটিস বি আক্রান্ত৷


লিভার জনিত নানা সমস্যা নিয়ে ২০০২ সালে শুরু হয়েছিল হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা৷ ২০১১ সাল থেকে প্রতি ২ বছর অন্তর লিভারকন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ ডাঃ ভৌমিক বলেন, পঞ্চম লিভারকন সম্মেলনে আগামী ১ ও ২ জুন আগরতলার রবীন্দ্র শর্তবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে৷ লিভার রোগের জটিল বিষয়গুলি সনাক্তকরণ এবং চিকিৎসা পদ্ধতির উপর এবারের সম্মেলনে আলোচনা হবে৷ তিনি জানান, ভারত সরকার ২০১৮ সালে জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে৷ এই প্রকল্পের নিযুক্ত ডাঃ সন্ধ্যা কাবরা ও তাঁর দল লিভারকন সম্মেলনে ভাইর্যাল হেপাটাইটিসের বিভিন্ন দিক তুলে ধরবেন৷


ডাঃ ভৌমিক জানিয়েছেন, পঞ্চম লিভারকন সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ২৫ জন লিভার বিশেষজ্ঞ অংশ নেবেন৷ তাঁদের মধ্যে রয়েছেন ডাঃ এস কে সরিন, ডাঃ গৌরদাশ চৌধুরী, ডাঃ আকাশ শুক্লা, ডাঃ অভিজিৎ চৌধুরী, ডাঃ মহেশ গোয়েঙ্কা, ডাঃ পি এন রাও, ডাঃ অনিল আরোরা, ডাঃ কৌশল মদন প্রমুখরা৷

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top