News Flash

  • Home
  • Uncategorized
  • হাসপাতালে প্রেগনেন্সি রিপোর্ট না রাখলে কড়া ব্যবস্থার হুশিয়ারী
Image

হাসপাতালে প্রেগনেন্সি রিপোর্ট না রাখলে কড়া ব্যবস্থার হুশিয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজ্যের সমস্ত হাসপাতালে মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি (এমটিপি) রেজিস্টার সঠিকভাবে বজায় রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর৷ স্বাস্থ্য অধিকর্তা এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, হাসপাতালগুলিতে ওপিডি এবং আপিডি রেজিস্টার সঠিকভাবে বজায় রাখার পাশাপাশি মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি রেজিস্টারও সেইভাবেই বজায় রাখতে হবে৷
স্বাস্থ্য দপ্তরের জনৈক আধিকারিকের কথায়, মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি রেজিস্টারে ত্রিপুরার বেশিরভাগ হাসপাতালে সঠিকভাবে রোগীদের পুরো তথ্য উল্লেখ থাকে না৷ অনেক ক্ষেত্রে ওই রেজিস্টারগুলি মাসের পর মাস কোন রোগীর তথ্য নথিভুক্ত হওয়া ছাড়াই পড়ে থাকে৷


সম্প্রতি বীরচন্দ্র মনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অবৈধভাবে গর্ভপাতের সময় চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ ওই ঘটনায় মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি রেজিস্টারে কোনও রোগীর তথ্য ছিল না৷ স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, খোঁজ নিয়ে অবাক হয়েছি, অধিকাংশ হাসপাতালেই মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি রেজিস্টারে কিছু থাকে না৷ কিন্তু, এখন থেকে তা বরদাস্ত করা হবে না৷ ওই ধরনের চিকিৎসায় রোগীর চিকিৎসা শুরুর আগেই সমস্ত তথ্য রেজিস্টারে উল্লেখ করতে হবে৷ রেজিস্টারের প্রতিনিয়ত রোগীর তথ্য তোলা হচ্ছে কিনা, সে-বিষয়ে নজরদারী চালাবে স্বাস্থ্য দপ্তর৷ কোনও ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে স্বাস্থ্য অধিকর্তা সতর্ক করেছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top