News Flash

  • Home
  • Uncategorized
  • সিদ্ধান্ত বাতিল, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা
Image

সিদ্ধান্ত বাতিল, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা

কলকাতা, ২৯ মে (হি.স.): মত বদল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৩০ মে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার দুপুর ২.১৮ মিনিটে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন এ কথা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় ‘খুন হওয়া’ ৫৪ জন বিজেপি কর্মীর পরিবারকে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির করানোর যে পরিকল্পনা বিজেপি করেছে, তার জেরেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত মমতা বাতিল করলেন।

টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গে কোনও রাজনৈতিক খুন হয়নি৷ বিজেপি দাবি করছে, তাদের ৫৪ জন কর্মী খুন হয়েছেন এ রাজ্যে৷ সম্পূর্ণ মিথ্যে কথা৷ শপথগ্রহণ অনুষ্ঠান একটি অরাজনৈতিক অনুষ্ঠান, তাতে রাজনীতির রং লাগানো হচ্ছে৷ তাই ওই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন না তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top