News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের মুঙ্গেরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ঝলসে গেলেন তারাপুরের বিধায়ক ও তাঁর স্ত্রী
Image

বিহারের মুঙ্গেরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ঝলসে গেলেন তারাপুরের বিধায়ক ও তাঁর স্ত্রী

মুঙ্গের (বিহার), ২৮ মে (হি.স.): বিধায়কের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ| বিহারের মুঙ্গের জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেলেন তারাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মেওয়ালাল চৌধুরী এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক নীতা চৌধুরী| সোমবার রাত ১১.৩০ মিনিট নাগাদ মুঙ্গের জেলার তারাপুর থানার অন্তর্গত কমরগঞ্জের বাসিন্দা বিধায়ক মেওয়ালাল চৌধুরীর বাসভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়| সিলিন্ডার বিস্ফোরণের জেরে ঝলসে যান তারাপুরের প্রাক্তন বিধায়ক নীতা চৌধুরী, স্ত্রীকে বাঁচাতে গিয়ে ঝলসে গিয়েছেন তারাপুরের বর্তমান বিধায়ক মেওয়ালালও|

গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে ভাগলপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়| প্রাথমিক চিকিত্সার পর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁদের পাটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, ৬০ বছর বয়সি নীতা চৌধুরীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| বিধায়কের স্টাফ অভিষেক কুমার জানিয়েছেন, সোমবার রাত তখন ১১.৩০ মিনিট হবে, নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন বিধায়ক মেওয়ালাল চৌধুরী| প্রাক্তন বিধায়ক নীতা চৌধুরীও ঘুমিয়েছিলেন| সেই আচমকাই রান্না ঘর থেকে গ্যাসের গন্ধ নাকে যায় তাঁদের| বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে সিলিন্ডার বন্ধ করে দেন নীতা| পুনরায় চেক করার সময় হঠাইত্ সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে| আগুনে ঝলসে যান প্রাক্তন বিধায়ক নীতা চৌধুরী| স্ত্রীকে বাঁচাতে গিয়ে ঝলসে গিয়েছেন মেওয়ালাল চৌধুরীও| অ্যাম্বুল্যান্সে করে দু’জনকে প্রথমে ভাগলপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, শারীরিক অবস্থার আরও অবনতি হলে দু’জনকেই পাটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top