News Flash

  • Home
  • Uncategorized
  • পাঠানকোর্ট রেলস্টেশনে নাশকতার ছক আইএসআইয়ের, হাই অ্যালার্ট জারি
Image

পাঠানকোর্ট রেলস্টেশনে নাশকতার ছক আইএসআইয়ের, হাই অ্যালার্ট জারি

চন্ডীগড়, ২৭ মে (হি.স.) : পাঠানকোর্টে আবারও নাশকতার ছক কষল পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ এবার তাদের টার্গেট দুটি রেলস্টেশন৷ বিস্ফোরণ ঘটিয়ে রেলস্টেশন দুটি উড়িয়ে দেওয়া হবে৷ এমনই ছক আইএসআইয়ের৷ এমন হামলার পরিকল্পনা জানার পরই ভারতীয় রেলকে সতর্ক করেছে গুপ্তচর সংস্থাগুলি৷ তারপরেই স্টেশনে জারি হাই অ্যালার্ট৷

অপরদিকে কাশ্মীরে বড়সড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনা৷ জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় নিষ্ক্রিয় করা হল শক্তিশালি আইইডি৷ রাজৌরির জাতীয় সড়কের কাছে কাল্লার চকে এই ঘটনা ঘটে৷ আইইডি বিস্ফোরণ হলে বহু মানুষের ক্ষয়ক্ষতির আশংকা ছিল বলে জানাচ্ছে সেনা৷ সোমবার সেনার রোড ওপেনিং পার্টি জাতীয় সড়ক ১৪৪এতে টহলদারি দিচ্ছিল৷ সেখানেই রাজৌরি ও পুঞ্চ জেলার মাঝের সংযোগকারী রাস্তায় এই আইইডি উদ্ধার হয়৷ ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে ওই জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে৷ তল্লাশি চালানো হচ্ছে৷

এদিকে গুপ্তচর সংস্থার খবর পেয়ে পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশন ও পাঠানকোট জাংশনকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে৷ স্টেশনে আসা প্রত্যেকের গতিবিধির উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে৷ গাড়ি পার্কিংয়ের জায়গায় অনবরত চেকিং চলছে৷ রেল কর্মীদের সেখানে গাড়ি পার্কিংয়ে আপাতত নিষেধ করা হয়েছে৷ স্টেশন বা প্ল্যাটফর্মে সন্দেহজনক ভাবে কোনও ব্যাগ বা অন্য কিছু পড়ে থাকতে দেখলে সঙ্গে সঙ্গে চেকিংয়ের ব্যবস্থা করা হয়৷ অবস্থানের নিরিখে স্টেশন দুটি খুবই গুরুত্বপূর্ণ৷ দুটি স্টেশনই একেবারে পঞ্জাব সীমান্ত লাগোয়া৷ পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনটি এয়ার ফোর্স স্টেশন থেকে মাত্র দু’কিমি দুরে৷ এই স্টেশন থেকে ভারত-পাক আন্তর্জাতিক সীমানার দুরত্ব মাত্র ২০ কিমি৷ ২০১৬ সালে পাঠানকোটের বায়ুসেনা শিবিরে জঙ্গি হামলায় সাত জওয়ান নিহত হন৷ চার দিন ধরে চলা অপারেশনে ছয় জঙ্গিকে খতম করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top