News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে তিনটি রেশনে লুটপাট, থানায় মামলা গ্রেপ্তার নেই
Image

উদয়পুরে তিনটি রেশনে লুটপাট, থানায় মামলা গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ মে৷৷ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উদয়পুরের বিভিন্ন এলাকায় সন্ত্রাস অব্যাহত৷ নব্য ও পুরাতন বিজেপি ইস্যুতে গতকাল প্রয়াত হয়েছেন পোনা ব্যবসায়ী অপু দাসের৷ পোনা আড়ৎ ব্যবসায়ী অপু দাসের মৃত্যুর ফলে অনির্দিষ্ট কালের জন্য রমেশ চৌমূহনী পোনা বাজার বন্ধ রাখা হয়েছে৷

সোনামুড়া বিজেপি পার্টি অফিসে উদয়পুর মন্ডলের পক্ষ থেকে তালা দেওয়া হয়েছে৷ রবিবার একদল উন্মত্ত যুবক উদয়পুর খিপাড়া এলাকার জুবের হোসন, কাজল নিয়োগী ও কাজী নাসির উদ্দিনের তিনটি রেশন দোকানে ভাঙচুর চলায় ও দোকানে লুটপাট করে নগদ অর্থ নিয়ে যায়৷পরবর্তী সময়ে তিনজন রেশন ডিলার পৃথকভাবে থানায় মামলা দায়ের করেন৷ পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন৷ এলাকায় বিরূপ প্রভাব লক্ষ্য করা যায়৷ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন উদয়পুর চন্দ্রপুর এলাকায় সিপিএম পোলিং এজেন্ট মিহির দেব সহ কয়েকজন বিরোধী দল সমর্থকের জিনিস পত্র লুট করে নিয়ে যায়৷ শুভবুদ্ধি সম্পন্ন সুনাগরিকরা শান্তির বাতাবরন তৈরী করার জন্য প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top