News Flash

  • Home
  • Uncategorized
  • শহরতলীর জয়নগরে কবর খলা জবর দখল ঘিরে উত্তেজনা চরমে
Image

শহরতলীর জয়নগরে কবর খলা জবর দখল ঘিরে উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ দক্ষিণ জয়নগরে সংখ্যালঘুদের কবর স্থানের জায়গা জবর দখল করার অপচেষ্টা অব্যাহত রয়েছে৷ শনিবার গভীর রাতে কতিপয় দুষৃকতীকারি দক্ষিণ জয়নগর জামে মসজিদে হামলা ও ভাঙচুর চালায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে৷ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷


লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজধানী আগরতলা শহর সংলগ্ণ দক্ষিণ জয়নগরে সংখ্যালঘুদের পবিত্র ধর্মীয় স্থান দক্ষিণ জয়নগরে জামে মসজিদে হামলা ও কবর স্থানের জায়গা জবর দখল করার জন্য একটি গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে৷ শনিবার রাতে কতিপয় দুষৃকতীকারি জামে মসজিদে ঢুকে প্রথমেই বৈদ্যুতিক লাইল গুলো ভেঙে ফেলে এবং মসজিদে ভাঙচুর চালায়৷ ঘটনার আঁচ পেয়ে স্থানীয় লোকজনরা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় থানায়৷ খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুলিশ৷ ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ স্থানীয় সংখ্যালঘু অংশের মানুষজন অভিযোগ করেছেন, প্রদীপ দাস নামে স্থানীয় এক ব্যাক্তি মানিক মিঞা নামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে গত কয়েকদিন আগে প্রাণনাশের হুমকি দেন৷

দীর্ঘদিন ধরেই ওয়াকফ বোর্ডের জায়গা নিয়ে স্থানীয় প্রদীপ দাসের সঙ্গে ঝামেলা চলছে৷ এনিয়ে মামলায় তিন তিনবার ওয়াকফ বোর্ড জয়ী হয়েছে৷ তারপরও স্থানীয় কিছু সংখ্যাগুরু অংশের মানুষের প্ররোচনায় সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চালানোর চেষ্টা হচ্ছে৷ গত বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর কবর স্থানের জায়গায় বিজেপির পতাকা লগিয়ে দিয়ে ওই জায়গা তারা দখল করে নেয়৷ বিষয়টি এসডিএমকেও জানানো হয়৷ এরপর থেকে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করেছে৷ গত পরশু এবং গতকাল রাতে ঐ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি দোকান ও রিকসা পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে৷ গত সাত আট মাস আগে কবর দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ঝামেলা সৃষ্টি হয়েছিল৷ এসব বিষয়কে পঁুজি করে বিজেপি নামধারী কিছু লোকজন এধরনের ঘটনা সংগঠিত করে চলেছে বলে অভিযোগ৷


দক্ষিণ জয়নগর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনেরা বিষয়টি প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ প্রশাসনের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে বলে তারা উল্লেখ করেন৷

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top