News Flash

  • Home
  • Uncategorized
  • আমেঠিতে দুষ্কৃতীদের হাতে খুন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান, তদন্তে পুলিশ
Image

আমেঠিতে দুষ্কৃতীদের হাতে খুন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান, তদন্তে পুলিশ

আমেঠি, ২৬ মে (হি.স.) :  প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমেঠিতে। রবিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার দয়া রাম বলেন, বছর ৫০-এর সুরেন্দ্র সিং নামে বারাওলিয়ার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে মাথায় গুলি করে খুন করা হয়। নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে শনিবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ খুন হন সুরেন্দ্র সিং।

এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় লখনউতে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনার তদন্ত করে দেখছে জামোহ থানার পুলিশ।  সুরেন্দ্র সিংক-এর মাথায় গুলি করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটকও করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক হিংসা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 


লোকসভা নির্বাচনে বারাউলি গ্রাম সংবাদের শিরোনামে উঠে এসেছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা অভিযোগ করেছিলেন যে রাহুল গান্ধীকে অপমান করার জন্য বাড়ি বাড়ি জুতো সরবরাহ করেছেন স্মৃতি ইরানি।  স্মৃতি ইরানি একনিষ্ট সমর্থক হওয়ায় এই জুতো সরবরাহ করার অন্যতম দায়িত্বে ছিলেন সুরেন্দ্র সিং। উল্লেখ্য আমেঠিতে স্মৃতি ইরানির কাছে ৫৫১২০ ভোটে পরাজিত হয়েছেন রাহুল গান্ধী। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top