News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইনের বদলে এবছর কলেজে ভর্তি অফলাইনে
Image

অনলাইনের বদলে এবছর কলেজে ভর্তি অফলাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ পরিকাঠামোগত ত্রুটির কারণে এবছর কলেজগুলিতে ভর্তি অফলাইনে হবে বলে জানিয়েছে ত্রিপুরার শিক্ষা দপ্তর৷ প্রসঙ্গত, গত বছর কলেজে ভর্তির আবেদন অনলাইনে জানানোর প্রক্রিয়া শুরু হয়েছিল৷ কিন্তু, প্রযুক্তিগত এবং পরিকাঠামোগত ত্রুটির কারণে ভর্তি প্রক্রিয়ার আবেদন সংগ্রহকে ঘিরে বহু সমস্যা হয়েছিল৷ এখন পর্যন্ত ওই সমস্যার সমাধান হয়নি৷ তাই, এবছর অফলাইনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর৷


দপ্তরের আধিকারিক জানিয়েছেন, গত ত্রিপুরার ২২টি ডিগ্রি কলেজে ভর্তির আবেদন অনলাইনে জানানোর ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু প্রক্রিয়া শুরু হওয়ার কিছু ত্রুটি ধরা পড়েছিল৷ তখন ভর্তি অফলাইনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে৷ তিনি জানান, একাধিক আইটি সংস্থার সাথে এ-বিষয়ে আলোচনা করা হয়েছে৷ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কেউ ওই ত্রুটির সমাধান করে দিতে পারবে বলে সম্মত হয়নি৷


তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে ভর্তি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে৷ তাতে, সমস্ত আধুনিক সুযোগ সুবিধা থাকবে৷ সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিনিধি এবং কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে মতামত নেওয়া হবে৷ তবে, এবছর ভর্তি প্রক্রিয়া অফলাইনে করতে হচ্ছে৷ কিন্তু, ভর্তি প্রক্রিয়া পুরো স্বচ্ছতা মেনে হবে, দাবি করেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top