News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও প্রমাণিত, দেশে নরেন্দ্র মোদীর বিকল্প নেই : রতনলাল
Image

আবারও প্রমাণিত, দেশে নরেন্দ্র মোদীর বিকল্প নেই : রতনলাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ আবারও প্রমাণিত হয়েছে, দেশে নরেন্দ্র মোদীর বিকল্প নেই ৷ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফলাফলের প্রবণতা দেখে এইভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ৷ এদিন আগরতলায় ফলাফলের প্রবণতা দেখে জয় নিশ্চিত জেনেই রাস্তায় উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমর্থকরা ৷ তাঁদের সাথে যোগ দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথও ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে ৷ চক্রান্তও কম হয়নি ৷ কিন্তু,আবারও প্রমাণিত হল দেশে নরেন্দ্র মোদীর বিকল্প নেই ৷ ত্রিপুরায় দুই আসনে ফলাফল সম্পর্কে রতন নাথের দাবি, এই রায় বিজেপি-র প্রতি রাজ্যবাসীর আস্থার প্রতিফলন ৷রতন নাথের বক্তব্য, দেশে বিজেপির বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে ৷ নানাভাবে চক্রান্ত হয়েছে ঊ কিন্তু, উন্নয়নের কারিগরকে কেউ আটকাতে পারেননি ৷ তাই, এখন আরও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে ৷ তাঁর কথায়, এখন আমাদের আরো সংঘবদ্ধ হতে হবে ৷ প্ররোচনা দেওয়া হবে, কিন্তু সতর্কভাবে সমস্ত কিছু মোকাবিলা করতে হবে ৷


রতনলালা নাথ মনে করেন, মানুষের মন বুঝে কাজ করা উচিত ৷ তবেই সত্যিকারের উন্নয়ন সম্ভব হবে৷ সাথে তিনি যোগ করেন, আমরা ভুল করলে মানুষ ক্ষমা করে দেবে এমনটা ভাবা উচিত নয় ৷ তাঁর কথায়, বিজেপি মানুষের কথা ভেবে কাজ করেছে, তাই আজ দেশবাসী ঢালাও সমর্থন দিয়েছেন৷ তিনি বলেন,, নানা প্রতিকূলতার মধ্যে থেকেও উন্নয়নের পথ থেকে সরলে চলবে না ৷ কারণ, ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসানোর লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে ৷


এদিকে, আজ ত্রিপুরায় সিপিএম কাউন্টিং এজেন্ট তুলে নিয়েছে এ-বিষয়ে রতন নাথ কটাক্ষ করে বলেন, বিরোধীরা পলায়নের রাজনীতি শুরু করেছে৷ হার নিশ্চিত জেনে আগে থেকেই সরে যাচ্ছেন ৷ তাঁর দাবি, ত্রিপুরায় কোথাও কোনও ঝামেলা হয়নি ৷ বরং ১৬ জন বিধায়কের ক্ষমতা থাকা সত্বেও বামেদের ফলাফল লজ্জাজনক বলেই তাঁর মনে হয়েছে ৷ রতন নাথ বিদ্রুপ করে বলেন, মানুষ সিপিএম-কংগ্রেসের মিলিজুলি রাজনীতি বুঝতে পেরেছেন ৷ তাই তাঁরা ত্রিপুরায় একটি আসনেও জয়ী হতে পারবে না ৷ আজ রতন নাথ দেশের স্বার্থে যোগ্য ব্যক্তিকে বাছাই করার জন্য ত্রিপুরাবাসী-সহ সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top