News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে ত্রিপুরা মডেল, আমবাসা ব্লক দত্তক নিল এনসিইআরটি
Image

দেশে ত্রিপুরা মডেল, আমবাসা ব্লক দত্তক নিল এনসিইআরটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ এনসিইআরটি পাঠ্যক্রম চালু করার বিষয়ে সারা দেশে ত্রিপুরা মডেল রাজ্য হিসেবে বিবেচিত হয়েছে৷ নয়াদিল্লিতে প্রজেক্ট অ্যাডভাইজারি বোর্ডের বৈঠকে ত্রিপুরার পিঠ চাপড়িয়েছে এনসিইআরটি৷ শুধু তা-ই নয়, সংস্থার অধিকর্তা ঋষিকেশ সেনাপতি এবং পাঠ্যক্রমের প্রধান আধিকারিক অধ্যাপক রঞ্জনা আরোরা ত্রিপুরায় এসে ধলাই জেলার আমবাসা ব্লককে দত্তক নিচ্ছে এনসিইআরটি, তা-ও জানিয়েছেন৷ এ-বিষয়ে জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শিক্ষায় এক বছরে ত্রিপুরাকে মডেল হিসেবে প্রতিষ্ঠার জন্য শিক্ষক-শিক্ষিকাদের সমস্ত কৃতিত্ব দিয়েছেন৷


এনসিইআরটি-র অধিকর্তা ঋষিকেশ সেনাপতি এবং পাঠ্যক্রমের প্রধান অধ্যাপক রঞ্জনা অরোরা ত্রিপুরা সফর করে গিয়েছেন৷ মূলত, সারা দেশে বুনিয়াদি শিক্ষায় ৪২ লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে এনসিইআরটি৷ তাতে ত্রিপুরাকেও অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ তাছাড়া, এক বছরে এনসিইআিরটি পাঠ্যক্রম চালু করার জন্য এনসিইআরটি সারা দেশের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে বিবেচনা করেছে৷ সংস্থার অধিকর্তা জানিয়েছেন, দিল্লিতে গত ৮ মে প্রজেক্ট অ্যাডভাইজারি বোর্ডের বৈঠকে ত্রিপুরার ভূয়সী প্রশংসা করা হয়েছে৷ শুধু তা-ই নয়, যে রাজ্যগুলিতে এখনও এনসিইআরটি পাঠ্যক্রম চালু হয়নি তাদেরকে ত্রিপুরাকে অনুসরণ করার জন্যও বলা হয়েছে৷
এনসিইআরটি-র অধিকর্তা ত্রিপুরা সরকারকে জানিয়েছেন, ধলাই জেলার আমবাসা ব্লক এনসিইআরটি দত্তক নেবে৷ ওই ব্লকের পড়াশুনার সমস্ত দায়িত্ব নেবে এনসিইআরটি৷ প্রসঙ্গত, ধলাই জেলার আমবাসা ব্লকে ১০৮টি বিদ্যালয় রয়েছে৷ এর মধ্যে রাজ্য সরকারের পরিচালনায় রয়েছে ৫৯টি এবং এডিসি-র নিয়ন্ত্রণে রয়েছে ৪৯টি বিদ্যালয়৷ ওই বিদ্যালয়গুলিতে মোট ৯,৪৯৯ জন ছাত্রছাত্রী রয়েছে৷ এছাড়া শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ৫৫৬৷


সারা দেশে ৬টি জেলার একটি করে ব্লক দত্তক নিয়েছে এনসিইআরটি৷ আমবাসা ব্লক চতুর্থ ব্লক হিসেবে চিহিণত হয়েছে৷ ত্রিপুরায় ধলাই জেলা সম্ভাবনা জেলার তকমা পেয়েছে৷ তাই ধলাই জেলার আমবাসা ব্লক এনসিইিরাটি দত্তক নিয়েছে বলে এসসিইআরটি-র জনৈক আধিকারিক জানিয়েছেন৷ তাঁর কথায়, ২০২০ সালে জাতীয় মূল্যায়ণ সমীক্ষা অনুষ্ঠিত হবে৷ ফলে, এনসিইআরটি আমবাসা ব্লককে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে৷


চলতি শিক্ষাবর্ষ থেকে ত্রিপুরায় এনসিইআরটি পাঠ্যক্রম চালু হয়েছে৷ ফলে, এনসিইরটি-র পাঠ্যক্রম অনুসারে ২৮৪ জন প্রধান প্রশিক্ষক বাছাই করতে হয়েছিল৷ তাঁরা এনসিইআরটি-র কাছ থেকে পাঠ্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছেন৷ তার পর ত্রিপুরায় বুনিয়াদি শিক্ষায় ৩১ হাজার শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দিয়েছেন৷ তাছাড়া, শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে নতুন পাঠ্যক্রম অনুসারে পাঠ্যবই পৌঁছে দিতে পেরেছে ত্রিপুরা৷ এই সমস্ত কারণেই এনসিইআরটি ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে বিবেচনা করেছে৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এর পেছেনে সমস্ত কৃতিত্ব রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের৷ তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক চেষ্টায় খুব অল্প সময়ে ত্রিপুরায় এনসিইআরটি পাঠ্যক্রম চালু করা সম্ভব হয়েছে৷


এদিকে, ত্রিপুরা সরকার প্রত্যেক জেলায় এনসিইআরটি-র প্রশিক্ষকের প্রস্তাব পাঠিয়েছে৷ এছাড়া ২০টি ইংরেজি মাধ্যম বিদ্যালয় সিবিএসই-কে হস্তান্তরের পূর্বে কোনও ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য চারটি কমিটি গঠন করেছে শিক্ষা দফতর৷ একজন করে প্রকৌশলী, ডায়েট ফ্যাকাল্টি, প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিদর্শন এবং আধিকারিক রয়েছেন ওই কমিটিতে৷ ওই ২০টি বিদ্যালয়ের কী পরিস্থিতি, কোনও অভাব রয়েছে কিনা কিংবা কীসের সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে তা খতিয়ে দেখে কমিটি রিপোর্ট দেবে শিক্ষা দফতরকে৷ তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দফতর৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top