News Flash

  • Home
  • Uncategorized
  • আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ক্লিনচিট পেলেন মুলায়ম – অখিলেশ
Image

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ক্লিনচিট পেলেন মুলায়ম – অখিলেশ

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদবের বিরুদ্ধে কোনও যথাযথ প্রমাণ পাওয়া যায়নি৷ তাই আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ক্লিনচিট পেলেন উত্তর প্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদব | মঙ্গলবার সুপ্রিম কোর্ট-এ দায়ের করা হলফনামায় এদের ক্লিনচিট দিল সিবিআই |

মঙ্গলবার সুপ্রিম কোর্ট-এ দায়ের করা হলফনামায় সিবিআই তরফে জানানো হয়েছে মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদবের বিরুদ্ধে কোনও যথাযথ প্রমাণ পাওয়া যায়নি৷ তাই ২০১৩ সালের ৭ এপ্রিল তদন্তটি বন্ধ করে দেওয়া হয়৷ প্রমাণ-এর অভাবে প্রথাগত কোনও মামলাও দায়ের  হয়নি৷  এর আগে এই তদন্ত প্রক্রিয়া বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে সেই রিপোর্ট সিবিআই-কে দিতে বলে দেশের শীর্ষ আদালত৷   

গত এপ্রিলে আইনজীবী বিশ্বনাথ চতুর্বেদী দায়ের করা পিটিশনের ভিত্তিতে প্রধানবিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি দীপক গুপ্তর ডিভিশন বেঞ্চ বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে তদন্ত  তা আদালতে জানাতে সিবিআই-কে নির্দেশ দেয়৷ তার ভিত্তিই আদালতে এদিন হলফনামা দেয় সিবিআই৷ জুলাই মাসে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে৷ উল্লেখ করা যেতে পারে ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত   মুখ্যমন্ত্রী থাকাকালীন ১০০ কোটি টাকার সম্পত্তি করেছিলেন মুলায়ম সিং যাদব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top