News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্চ ক্ষমতাসম্পন্ন তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
Image

উচ্চ ক্ষমতাসম্পন্ন তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে৷ ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার নতুনবাজার লালছড়া এলাকার বাসিন্দা দশম শ্রেণির ছাত্র সুমিত নাথের আজ মর্মান্তিক মৃত্যু হয়েছে৷


প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এদিন দুপুর পৌনে বারোটা নাগাদ বাড়ির পুকুরে মাছ ধরার জন্য নামে সুমিত৷ এমন সময় মূল সড়কের উপর দিয়ে যাওয়া একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে পড়ে পুকুরে৷ মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমিতের মৃত্যু হয়৷ স্থানীয় জনগণ দড়ি দিয়ে বেঁধে পুকুর থেকে তুলে সুমিতকে উদ্ধার করেন৷ তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷


প্রসঙ্গত, কয়েক বছর আগে সুমিতের বাবার মৃত্যু হয়েছে৷ ছোট ভাই অমিতকে নিয়ে মা ও দুই ছেলের অভাবের সংসার দিব্যি কাটছিল৷ কিন্তু বিদ্যুৎ দফতরের গাফিলতিতে সুমিতের মর্মান্তিক মৃত্যুতে প্রতিবেশী এবং এলাকাবাসীও আজ ক্ষোভে ফেটে পড়েন৷ জনৈক এলাকাবাসীর বক্তব্য, মূল সড়কের উপর ওই উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার দীর্ঘদিন ধরে জোড়া দিয়ে রাখা হয়েছে৷ ঝড় বৃষ্টিতে প্রায় সময়ই ছিড়ে পড়ে তারটি৷ এ-বিষয়ে স্থানীয় বিদ্যুৎ দফতরে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও ওই লাইন সারাই করা হয়নি৷ ফলে, আজ পিতৃহারা সুমিতকে অকালে প্রাণ দিতে হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top