News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা পূর্ব মহিলা থানায়
Image

বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা পূর্ব মহিলা থানায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত করবে মহিলা কমিশন৷ এদিকে, মান্দাই থানা থেকে ধর্ষণের মামলাটি জিরো এফআইআর মূলে শেষ পূর্ব আগরতলা মহিলা থানায় পৌঁছে অভয়নগর পুলিশ ফাঁড়ি হয়ে৷


রাইমাভ্যালীর বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে গতকাল ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে৷ এই ঘটনায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, নারীদের বিরুদ্ধে অপরাধে সবসময়ই মহিলা কমিশন সহায়তার হাত বাড়িয়ে দেবে৷ এই ঘটনায় নির্যাতিতা চাইলে তাঁর পক্ষে লড়াই করবে মহিলা কমিশন৷ বর্ণালী গোস্বামী জানান, ইতিমধ্যে নির্যাতিতা যুবতীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷


প্রসঙ্গত, পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার মান্দাই এলাকার এক যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সাল থেকে তাঁকে ধর্ষণ করে আসছেন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল৷ তারই ফায়দা নিয়েছেন ধনঞ্জয়, অভিযোগ যুবতীর৷ তাঁর অভিযোগ, এখন ধনঞ্জয় তাঁকে বিয়ে করতে অস্বীকার করছেন৷ এই অভিযোগ তুলে যুবতীটি রবিবার তাঁর বাড়ির পার্শবর্তী মান্দাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top