News Flash

  • Home
  • Uncategorized
  • আহমেদাবাদে কুয়ো পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ সাফাই কর্মীর
Image

আহমেদাবাদে কুয়ো পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ সাফাই কর্মীর

আহমেদাবাদ, ১৯ মে (হি.স.) : কুয়ো পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল চার সাফাই কর্মীর।  ঘটনাটি ঘটেছে, গুজরাটের আহমেদাবাদ শহরের উধভ এলাকায় । রবিবার পুলিশ এই তথ্য জানিয়েছে।  

গুজরাটের আহমেদাবাদ শহরের ওডভ এলাকায় শনিবার রাতে একজন সাফাই কর্মী কুয়ো পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের সঙ্গে টেনে ফেলে। বিষাক্ত ওই গ্যাস গ্রহণ করে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে বাঁচাতে তিনজন কর্মী সেই স্থানে গেলে তারাও ওই বিষাক্ত গ্যাসের ফলে অসুস্থ হয়ে পরে। তাদের ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের চারজনকে মৃত বলে ঘোষণা করে ।  উধভ পুলিশ স্টেশনের এক অফিসার এই তথ্য জানিয়েছেন।   

মৃত চার সাফাই কর্মীর নাম, সর্বজিৎ(২৫), সুনীল(২৫), রাভজি চৌহান(৩৮), এবং লালসিংহ মারওয়াদি (২৬)। উধভ পুলিশ স্টেশনের অফিসার সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  দুর্ঘটনা জনিত কারণে মৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। যে বেসরকারি ঠিকাদার এই কুয়ো পরিষ্কারের দায়িত্বে ছিল তারা সাফাইকর্মীদের কুয়ো পরিষ্কারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top