News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বহু গ্রন্থাগার পরিচালিত হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মী ও নৈশ প্রহরী দিয়ে
Image

রাজ্যের বহু গ্রন্থাগার পরিচালিত হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মী ও নৈশ প্রহরী দিয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ রাজ্যে বিভিন্ন গ্রন্থাগারের করুণ দশার কাহিনি শুনলে আঁতকে ওঠার মত ৷ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় গুলিতে গ্রন্থাগার থাকলেও, অধিকাংশ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত গ্রন্থাগারিক নেই ৷ সবচেয়ে উদ্বেগের বিষয়, কিছু গ্রন্থাগার পরিচালিত হচ্ছে গ্রুপ-ডি কর্মী এবং নৈশ প্রহরীদের দিয়ে ৷ এই তথ্য দিয়েছেন অল ত্রিপুরা গভর্নমেন্ট লাইব্রেরি অ্যাসোসিয়েশনের কনভেনার দীপঙ্কর ঘোষ৷


শনিবার তিনি জানান, ত্রিপুরার গ্রন্থাগারিকদের স্বার্থে সংগঠন সম্মেলনের আয়োজন করেছে ৷ এই সম্মেলনে গ্রন্থাগারের পেশায় যাঁরা নিয়োজিত তাঁদের ঐক্যবদ্ধ করার চেষ্টা হবে ৷ পাশাপাশি গ্রন্থাগারিকদের আর্থ-সামাজিক মানোন্নয়নের বিষয়েও চর্চা হবে ৷


দীপঙ্কর ঘোষের কথায়, ত্রিপুরায় উচ্চ শিক্ষা দফতরের অধীন ২৫টি, ৪,৫০০ বিদ্যালয় এবং ২৪টি ডিগ্রি কলেজ ছাড়াও বিভিন্ন দফতরে গ্রন্থাগার রয়েছে৷ অথচ, প্রচুর সংখ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত গ্রন্থাগারিকের অভাব রয়েছে৷ তিনি জানান, ৯৯ শতাংশ বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত গ্রন্থাগারিক কিংবা গ্রন্থাগার কর্মচারী নেই৷ তাঁর দাবি, উচ্চ শিক্ষা দফতরের অধীন ২৫টি গ্রন্থাগারের মধ্যে ১৫টি গ্রন্থাগারে কোনও গ্রন্থাগারিক নেই৷ আর আশ্চর্যের বিষয়, এই ১৫টি গ্রন্থাগারের মধ্যে ৬টি গ্রন্থাগারে একজনও গ্রন্থাগার কর্মচারী নেই৷ দীপঙ্করবাবুর কথায়, ওই গ্রন্থাগারগুলি গ্রুপ-ডি কর্মী এবং নৈশপ্রহরীরা পরিচালনা করছেন৷
ঘোষ উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্যের গ্রন্থাগারগুলি নানা সমস্যায় ধুঁকছে৷

অথচ, কর্মী-স্বল্পতা দূর করার বিষয়েও রাজ্য সরকার ভাবছে না৷ তাঁর বক্তব্য, বামফ্রন্ট সরকারের আমল থেকেই গ্রন্থাগারগুলি ক্রমপর্যায়ে বেহাল দশায় পরিণত হয়েছে৷ এখন দেখে মনে হচ্ছে, নামকাওয়াস্তে গ্রন্থাগার রাখা হয়েছে৷
দীপঙ্করবাবু গ্রন্থাগারগুলির কর্মী-স্বল্পতা দূর করার বিষয়ে ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ পাশাপাশি, কর্মরত গ্রন্থাগারিকদের প্রশিক্ষণের বিষয়েও উদ্যোগ নেওয়ার জন্য ত্রিপুরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন৷ সাথে যোগ করেন, সারা দেশের মধ্যে ত্রিপুরায় গ্রন্থাগারিকদের বেতন সবচেয়ে কম৷ তাঁর মতে, একজন ইউডি ক্লার্কের সমতুল্য বেতনক্রম গ্রন্থাগারিকদের৷ তাই দেশের সাথে সাযুজ্য রেখে গ্রন্থাগারিকদের বেতনক্রম বৃদ্ধির বিষয়টিও ভেবে দেখার জন্য ত্রিপুরা সরকারের কাছে আবেদন জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top