News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচল প্রদেশ থেকে ভারতের ‘প্রথম ভোটার’ ভোট দেন
Image

হিমাচল প্রদেশ থেকে ভারতের ‘প্রথম ভোটার’ ভোট দেন

সিমলা, ১৯ মে (হি.স.) : দৃষ্টি শক্তি না থাকা সত্ত্বেও ভারতের প্রথম ভোটার শ্যাম সারান নেগি রবিবার তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তিনি হিমাচল প্রদেশের কিন্নায়ুর  জেলা থেকে ভোটদান করেন।   

সপ্তদশ লোকসভা নির্বাচনের আজ, রবিবার শেষ তথা সপ্তম দফা নির্বাচন। হিমাচল প্রদেশের কিন্নায়ুর জেলা থেকে প্রথম ভোটার শ্যাম সারান নেগি তাঁর ভোটদান প্রয়োগ করেন। মান্দি লোকসভা নির্বাচনী কেন্দ্রের কালপা বুথ থেকে তিনি ভোটদান করেন।  তাঁর বয়স ১০২ বছর। নির্বাচনী কর্মীরা তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রে উষ্ণ অভ্যর্থনা জানান। শ্যাম সারান নেগি হিমাচল প্রদেশের কিন্নায়ুর জেলার বাসিন্দা।

কিন্নায়ুর জেলা নির্বাচন আধিকারিক গোপাল চাঁদ জানিয়েছেন, শ্যাম সারান নেগি ভারতের প্রথম ভোটার।  রাজ্য নির্বাচন ডিপার্টমেন্টের জন্য তাঁর ভোটদান খুবই গুরুত্বপূর্ণ।  নেগি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। অফিসিয়াল রেকর্ড-র ভিতিত্তে জানা গিয়েছে, ১৯১৭ সালের ১ জুলাই তাঁর জন্ম।

ভারতের প্রথম নির্বাচনে প্রথম ভোটদান করেছিলেন নেগি। ভারতের প্রথম ভোটদান হয় ১৯৫২ সালে।  নেগি জানান, যখন ভারতের প্রথম ভোটগ্রহণ হয় তখন তিনি স্কুলের শিক্ষক ছিলেন। তিনি হিমাচল প্রদেশের কিন্নায়ুর জেলার কল্পা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৭টাই পৌঁছন। তিনিই প্রথম পৌঁছে সব চেয়ে আগে ভোট দান করেন। এর পরে তাঁকে জানানো হয় যে তিনি প্রথম ভোটদান করেন।

সিমলা(এসসি), হামিরপুর, কাংড়া এবং মান্দি আসনে রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে ২৩ মে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top