News Flash

  • Home
  • Uncategorized
  • বনকুমারীতে ভাড়া বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

বনকুমারীতে ভাড়া বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ রাজধানী আগরতলার যোগেন্দ্রনগর নাথপাড়া এলাকায় এক ভাড়া বাড়ির ঘর থেকে এক ব্যক্তির গলায় ফাঁস জড়িয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে৷ মৃত ব্যক্তিকে বিশ্বজিৎ দেবনাথ (৪০) বলে পরিচয় পাওয়া গেছে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের এক দল৷ তাঁরা গিয়ে প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন৷
এদিকে বিশ্বজিৎবাবুর এই মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন এলাকার অনেকে৷ তাঁদের মন্তব্য, যে ভাবে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাতে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে করা যাচ্ছে না৷ তবে পুলিশ এ-বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছে না৷


পুলিশের তদন্তকারী অফিসার বলেছেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই বিষয়টি তাঁদের কাছে পরিষ্কার হবে, খুন না আত্মহত্যা৷ ইতিমধ্যে সংশ্লিষ্ট বিষয়ে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে৷ বাড়ি মালিক এবং নিহত বিশ্বজিৎ দেবনাথের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ পুলিশ তদন্তের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top