News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সস্তা পেট্রোল, মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে খানিকটা মহার্ঘ্য ডিজেল
Image

ফের সস্তা পেট্রোল, মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে খানিকটা মহার্ঘ্য ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ১৭ মে (হি.স.): পুনরায় দাম কমল পেট্রোলের| পাশাপাশি ডিজেলের দাম বাড়ায় দেশজুড়ে কিছুটা হলেও অস্বস্তিতে আমজনতা। মধ্যরাত থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, যথাক্রমে এই চারটি মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল| এছাড়াও উপরোক্ত চারটি মেট্রো সিটিতে দামি হয়েছে ডিজেল। নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে যথাক্রমে, ০.০৮ পয়সা (নয়াদিল্লি), ০.০৮ পয়সা (কলকাতা), ০.০৮ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে ০.০৯ পয়সা|

পাশাপাশি উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে, ০.০৫ পয়সা (নয়াদিল্লি), ০.০৫ পয়সা (কলকাতা), ০.০৬ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.০৬ পয়সা| আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কখনও বাড়ছে কখনও আবার কমছে, সামঞ্জস্য রাখতেই তেলের দাম ওঠানামা করছে দেশেও|শুক্রবার নয়াদিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে পেট্রোলের দাম কমে হয়েছে, ৭১.১০ টাকা প্রতি লিটার দিল্লিতে, কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল, ৭৩.১৭, মুম্বইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৬.৭১ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল, ৭৩.৭৯| পাশাপাশি চারটি মেট্রো সিটিতে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে, ৬৫.৯৬ (নয়াদিল্লি), ৬৭.৭১ (কলকাতা), ৬৯.১১ (মুম্বই) এবং চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৯.৭২ টাকা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top