News Flash

  • Home
  • Uncategorized
  • অসন্তুষ্ট এনআইএ আদালত, সপ্তাহে একদিন হাজিরা নির্দেশ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তদের
Image

অসন্তুষ্ট এনআইএ আদালত, সপ্তাহে একদিন হাজিরা নির্দেশ মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তদের

মুম্বই ও নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): মালেগাঁও বিস্ফোরণ মামলার (২০০৮) সমস্ত অভিযুক্তকে সপ্তাহে অন্তত একদিন আদালতে হাজিরা দিতে হবে| মালেগাঁও বিস্ফোরণ মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন ভোপালের বিজেপি প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতও| অর্থাত্ প্রজ্ঞা সিং ঠাকুর এবং প্রসাদ পুরোহিত-সহ মালেগাঁও বিস্ফোরণ মামলার সমস্ত অভিযুক্তদের সপ্তাহে অন্তত একদিন আদালতে হাজিরা দিতেই হবে| শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে মুম্বইয়ের বিশেষ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালত| আদালত চত্বরে মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্তদের অনুপস্থিতি নিয়ে অসন্তুষ্ট  আদালত| পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ মে (সোমবার)|

আদালতে অভিযুক্তদের গরহাজিরায় অসন্তোষ প্রকাশ করেন মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালতের বিচারপতি| এরপরই সপ্তাহে অন্তত একদিন সমস্ত অভিযুক্তকে আদালতে হাজিরা দিতে হবে| ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৬ জনের| আহত হয়েছিলেন শতাধিক মানুষ| মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্তরা হলেন-লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, প্রজ্ঞা সিং ঠাকুর, অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রশিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও সমীর কুলকার্নি| প্রত্যেকেই এখন জামিনে মুক্ত| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top