News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক কমান্ডার সংঘর্ষে আহত এক
Image

বাইক কমান্ডার সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৫ মে ৷৷ ফের যান দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন৷ আজ সকাল ১০.৩০ মিনিট নাগাদ বিলোনীয়ার বড়টিলা এলাকায় বিলোনীয়া-বড়পাথরি সড়কে একটি বাইক ও কমান্ডার জীপের মুখোমুখি সংঘর্ষ হয়৷

তাতে বাইক চালক তাপস শীল(২৭) গুরুতর আহত হন৷ খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আহত তাপস শীলকে বিলোনীয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে জিবিতে স্থানান্তর করে৷ পুলিশ বাইক ও কমান্ডার জীপ আটক করেছে৷ জীপের চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ তবে, বাইক চালকের অত্যাধিক গতির জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ দাবি করেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top