News Flash

  • Home
  • Uncategorized
  • টিসিএস ও টিপিএস নিয়োগে পরীক্ষা বাতিলের রাজ্য সরকারের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে
Image

টিসিএস ও টিপিএস নিয়োগে পরীক্ষা বাতিলের রাজ্য সরকারের সিদ্ধান্ত খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ টিসিএস এবং টিপিএস নিয়োগে বাতিল পরীক্ষা বহাল রাখল হাইকোর্ট৷ ওই পরীক্ষা বাতিলের ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে উচ্চ আদালত৷ শুধু তা-ই নয়, ৮ সপ্তাহের মধ্যে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র৷ এ-ঘটনায় ত্রিপুরা সরকার জোর ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে৷


প্রসঙ্গত, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (টিপিএসসি) মাধ্যমে টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৬ সালে৷ তদানীন্তন বামফ্রন্ট জমানায় ৩০ এপ্রিল ২০১৬ তারিখে টিপিএসসি টিসিএস গ্রেড টু ৩০টি এবং টিপিএস গ্রেড টু ১৫টি শূন্যপদ পূরণে বিজ্ঞপ্তি জারি করেছিল৷ ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১৭ সালের ১০ সেপ্ঢেম্বর প্রিলিমিনারি পরীক্ষা এবং ৩০ অক্টোবর ফলাফল ঘোষণার বিজ্ঞপ্তি জারি করে টিপিএসসি৷ তাতে বলা হয়েছিল, এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মূল পরীক্ষার জন্য বাছাই করা হবে৷ সে মোতাবেক ২০১৭ সালের ২৯ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি ২০১৮ পর্যন্ত বিভিন্ন ধাপে পরীক্ষা নেয় টিপিএসসি৷কিন্তু, ২০১৮ সালের ৫ জুন রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করে বিজ্ঞপ্তি জারি করে৷ শুধু তাই নয়, ২০১৮ সালের ২০ আগস্ট এক মেমোরেন্ডামে পূর্বের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে জানানো হয়৷ তাতে টিসিএস এবং টিপিএস নিয়োগে গৃহীত পরীক্ষাটিও বাতিল করে দেয় ত্রিপুরা সরকার৷


ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে চাকরি প্রত্যাশী জনৈক সমুদ্র দেববর্মা ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন৷চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ওই মামলায় ত্রিপুরা হাইকোর্টে শুনানি শুরু হয়৷ মামলাকারীর পক্ষে আইনজীবী শক্তিময় চক্রবর্তী বলেন, ত্রিপুরা সরকার হাইকোর্টে পরীক্ষা বাতিলের পক্ষে কোনও নির্দিষ্ট যুক্তি তুলে ধরতে পারেনি৷ তাই ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেছেন, কোনও প্রক্রিয়ার মাঝপথে সরকারের গৃহীত সিদ্ধান্তে ওই প্রক্রিয়াকে বাতিল করা যায় না৷ ভারতীয় সংবিধান তার অনুমতি দেয় না৷ তাই, টিপিএসসি-র পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু নিয়োগে পরীক্ষা বহাল থাকবে৷ সাথে হাইকোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে, ৮ সপ্তাহের মধ্যে ওই বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top