News Flash

  • Home
  • Uncategorized
  • দিলীপ ঘোষ হত্যা মামলায় পুলিশি ঘেরাটোপ থেকে পলাতক আসামী ধৃত
Image

দিলীপ ঘোষ হত্যা মামলায় পুলিশি ঘেরাটোপ থেকে পলাতক আসামী ধৃত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ বহিচর্চিত দিলীপ ঘোষ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত দীপক মিঞাকে পুলিশ আজ আটক করেছে৷ ২০১২ সালে ডিসেম্বর মাসে ওই হত্যাকাণ্ড মামলার রায় ঘোষণার দিন পুলিশি ঘেরাটোপ থেকে দীপক মিঞা পালিয়ে গিয়েছিল৷ মঙ্গলবার তাকে আইজিএম হাসপাতাল থেকে পুলিশ আটক করেছে৷পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে জানতে পেরেছিলাম, দীপক মিঞা আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য আসবে৷ সেই মোতাবেক বটতলা ফাঁড়ির পুলিশকে সাথে নিয়ে আইজিএম হাসপাতালে যৌথ অভিযানে গিয়ে তাকে আটক করেছি৷

প্রসঙ্গত, আগরতলার রামনগরে দিলীপ ঘোষ হত্যাকাণ্ড বহুল চর্চিত একটি ঘটনা৷ বামফ্রন্ট জমানায় এই ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেও হাতছাড়া করেছিল পুলিশ৷ পুলিশি ঘেরাটোপ থেকে বিচারাধীন আসামি পালানোর ঘটনায় ত্রিপুরা পুলিশ কলঙ্কিত হয়েছিল৷ দীর্ঘ বছর পর দীপক মিঞাকে জালে তুলতে পেরেছে পুলিশ৷পশ্চিম আগরতলা থানার ওসি জানিয়েছেন, আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে৷ দিলীপ ঘোষ হত্যাকাণ্ড ছাড়াও অন্য আরেকটি মামলায় পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top