News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে আচমকা হানা স্বাস্থ্যমন্ত্রীর, শুনলেন রোগীদের অভিযোগ, প্রতিকারের নির্দেশ
Image

জিবিতে আচমকা হানা স্বাস্থ্যমন্ত্রীর, শুনলেন রোগীদের অভিযোগ, প্রতিকারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷  অনেক দিন পর ফের আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন৷ মূলত, রোগীর ভিড় বেড়েছে, তাতে হাসপাতালে বেড পাচ্ছেন না রোগীরা৷ ফলে, মেঝেতে লম্বা লাইন পড়েছে রোগীদের৷ সাথে প্যাথলজি পরিষেবা নিয়ে রোগীদের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর কানে গিয়েছে৷ এই সমস্ত কিছু সরেজমিনে খোঁজখবর নিতেই আজ হঠাৎ তিনি জিবি হাসপাতালে গিয়ে হাজির হন৷ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল৷ স্বাভাবিকভাবেই রোগীর ভিড় অনেক বেশি৷ কিন্তু, সম্প্রতি রোগীর ভিড় এতটাই বেড়ে গেছে যে, মেঝেতে লম্বা লাইন করে রোগীদের শুয়ে থাকতে দেখা যাচ্ছে৷ রোগীর তুলনায় বেড সংখ্যা কম হওয়ায় এই অবস্থা বলে জানিয়েছেন জিবি হাসপাতালের সুপার৷সোমবার হঠাৎ জিবি হাসপাতাল পরিদর্শনে গিয়েই তিনি সোজা চলে যান বিভিন্ন ওয়ার্ডে৷ সেখানে তিনি রোগীদের খোঁজখবর নেন৷ রোগীদের কাছ থেকে হাসপাতালের পরিষেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন৷ বেশ কয়েকজন রোগীর পরিবার হাসপাতালের পরিষেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন৷ মূলত, সঠিক সময়ে চিকিৎসকের অভাব, বেড এবং প্যাথলজি পরিষেবা নিয়েই সবচেয়ে বেশি অভিযোগ রোগীর পরিবারের৷ তবে কয়েকজন রোগী হাসপাতালের পরিষেবায় সন্তোষ ব্যক্তও করেছেন৷

এদিন স্বাস্থ্যমন্ত্রী রোগীদের ব্যবস্থাপত্রে চিকিৎসকরা কী ধরনের ওষুধ লিখছেন তাঁরও খোঁজ নিয়েছেন৷ স্বাস্থ্য দফতরের নির্দেশ মোতাবেক চিকিৎসকরা রোগীদের জেনেরিক মেডিসিন লিখছেন কী না তা-ও স্বাস্থ্যমন্ত্রী পরখ করেছেন৷ একই সাথে হাসপাতাল পরিচালনার বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন৷ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিষেবা উন্নয়নে নতুন কোনও প্রস্তাব রয়েছে কিনা তা-ও তিনি জানতে চেয়েছেন৷

আজ স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জিবি হাসপাতালে এ-ধরনের পরিদর্শনে আগেও এসেছি৷ আজ ফের এসে কিছু বিষয়ে স্পষ্ট হতে পেরেছি৷ তিনি বলেন, হাসপাতালে অধিকাংশ রোগীর বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষা সেন্ট্রাল প্যাথলজিতেই হচ্ছে৷ কিছু জটিল রোগ যা জিবি হাসপাতালের প্যাথলজিতে করা সম্ভব নয়, সেগুলি বাইরে পাঠানো হচ্ছে৷ তিনি আরও জানান, বিভিন্ন ওয়ার্ডে বেড সংখ্যা প্রয়োজনের তুলনায় কম রয়েছে৷ শীঘ্রই এ-বিষয়ে উদ্যোগ নেওয়া হবে৷ আপাতত কিছু বেড ক্রয়ের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দফতরকে৷ আগামী দিনে বেড নিয়ে সমস্যা পুরোদমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, কয়েকজন রোগী চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ অবিলম্বে এই অবস্থা শুধরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য পরিষেবায় কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও সকলকে সতর্ক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top