News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের মহিলা অফস্পিনার সানা মীর
Image

বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের মহিলা অফস্পিনার সানা মীর

বেনোনি, ১৪ মে (হি.স.) : বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের মহিলা অফস্পিনার সানা মীর৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তৃতীয় একদিনের ম্যাচে একটি উইকেট নেওয়ার সুবাদে মহিলা একদিনের ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া স্পিনারে পরিণত হন মীর৷

উইলোমুর পার্কে দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৪৯ তম ওভারে প্রতিপক্ষ ক্যাপ্টেন সুন লাসের মূল্যবান উইকেট তুলে নেন মীর৷ এটি তাঁর একদিনের কেরিয়ারের ১৪৭তম উইকেট৷ এই নিরিখে তিনি এককভাবে মহিলা একদিনের ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট মাথায় পড়লেন৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে নামার আগে মীরের উইকেট সংখ্যা ছিল ১৪৬৷ তিনি ওয়েস্ট ইন্ডিজের আনিসা মহম্মদ ও অস্ট্রেলিয়ার লিসা স্থালেকারের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে ছিলেন৷ মীর একটি উইকেট নিয়ে দু’জনকে পিছনে ফেলে দিয়ে বিশ্বরেকর্ড গড়েন৷

উল্লেখযোগ্য বিষয় হল, আর কোনও মহিলা স্পিনারই তাঁর থেকে বেশি উইকেট নিতে পারেননি৷ মহিলা একদিনের ক্রিকেটে সব থেকে বেশি উইকেটের মালকিন হলেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী৷ তিনি এখনও পর্যন্ত ১৭৭টি একদিনের ম্যাচে ২১৮টি উইকেট নিয়েছেন৷ ১০৯টি ম্যাচে ১৮০টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অজি পেসার ফিৎজপ্যাট্রিক৷ মীর ১১৮টি ম্যাচে ১৪৭ উইকেট নিয়ে তিন নম্বরে উঠে আসেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top