News Flash

  • Home
  • Uncategorized
  • মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিতে ব্যর্থ হয়েছিল কংগ্রেস, দাবি যোগীর
Image

মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিতে ব্যর্থ হয়েছিল কংগ্রেস, দাবি যোগীর

কুশিনগর, ১৪ মে (হি.স.) : জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করতে ব্যর্থ হয়েছিল কংগ্রেস। মঙ্গলবার উত্তরপ্রদেশের কুশিনগরের নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন যোগী আদিত্যনাথ বলেন, মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করতে ব্যর্থ হয়েছিল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসঙ্ঘ। বিশ্বজুড়ে মাসুদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কুকুরের মতো ওসামা বিন লাদেনকে যে ভাবে নিকেশ করা হয়েছে, ঠিক সেই ভাবে মারা হবে মাসুদ আজাহারকে। সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী অবদানকে কুর্নিশ জানিয়ে যোগী আদিত্যনাথ বলেন, প্রতিটা সন্ত্রাসবাদীই জানে, যে তারা যদি ভারতের সুরক্ষা বিঘ্নিত করতে চায়, তবে নরেন্দ্র মোদী তাঁকে পাতালে গিয়ে বের করে আনবে।

এমন কি পাকিস্তানে লুকিয়ে থাকলেও পাকিস্তানে ঢুকে মারবে ওই জঙ্গিদের। সন্ত্রাস দমনে সপা, বসপা এবং কংগ্রেসকে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস, বিএসপি, সপার রাজত্বকালে অযোধ্যা, কাশী, লখনউতে ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল। গোরক্ষপুরেও বিস্ফোরণ হয়েছিল। কিন্তু কংগ্রেস নীরব ছিল। দেশের প্রতি তাদের প্রকৃত মানসিকতা কি তা এর থেকেই বোঝা যায়। নির্বাচন সামনে এলেই জাতপাত নিয়ে রাজনীতি করে চলে সপা-বসপা, কংগ্রেস। ১৯ মে-র শেষ দফায় ১৩টি আসনে ভোটগ্রহণ হবে উত্তরপ্রদেশে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top