News Flash

  • Home
  • Uncategorized
  • হেরোইনসহ তিন যুবক পুলিশের জালে আটক
Image

হেরোইনসহ তিন যুবক পুলিশের জালে আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ হেরোইন সহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনা সিধাই থানার অধীন বড়গাছিয়া এলাকায়৷ ধৃতরা হল টুনি দেববর্মা, সত্য রঞ্জন দেববর্মা এবং রমেশ দেববর্মা৷ তাদের কাছ থেকে ৪৭.৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই তিন যুবক বড়গাছিয়া আইসিডিএস অফিস সংলগ্ণ এলাকায় ঘুরাফেরা করছিল৷ তখন সিধাই থানায় গোপন সূত্রে খবর আসে তারা নেশা সামগ্রী চোরাচালান করার জন্য পরিকল্পনা নিয়েছে৷ সাথে সাথেই সিধাই থানার এসআই যুগল বরণ ত্রিপুরা বিশাল সংখ্যায় পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং তিনজনকে হাতেনাতে ধরে ফেলে৷ থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ করা হয়৷ ধৃতদেহ কাছ থেকে বহু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ৷ পুলিশ আশা করছে নেশা চোরাচালানের সাথে আরও কয়েকজন ধরা পড়বে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top