News Flash

  • Home
  • Uncategorized
  • উত্কণ্ঠার অবসান, যানবাহন চলাচল শুরু হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে
Image

উত্কণ্ঠার অবসান, যানবাহন চলাচল শুরু হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

শ্রীনগর, ১১ মে (হি.স.): ভূমিধসের কারণে দু’দিন বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| দীর্ঘ ৫০ ঘন্টারও বেশি সময় ধরে উত্কণ্ঠার শেষে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভূস্বর্গের মানুষজন| জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভূমিধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল| অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন অসংখ্য সাধারণ মানুষ| জাতীয় সড়ক বরাবর দাঁড়িয়ে থাকে ৩ হাজারেরও বেশি যানবাহন| বিভিন্ন এলাকায় গাড়ির ভিতরেই আটকে পড়েন বহু মানুষ|

প্রায় ৫০ ঘন্টা বন্ধ থাকার পর জাতীয় সড়কের ডিগডোল এলাকায় রাস্তা পরিষ্কার করার পরই, শুক্রবার রাত থেকে শুরু হয়েছে যান চলাচল| জম্মু-শ্রীনগর-উরির সংযোগকারী ৩৭০ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়ক ভূস্বর্গের মানুষদের মূল ধমনী| বাকি ভারতের সঙ্গে কাশ্মীরের যোগাযোগের মূল পথ এই সড়কই| জাতীয় সড়কে যানবাহল চলাচল সচল করতে, বিশেষ পদক্ষেপ নিয়েছিল প্রশাসন| তা সত্ত্বেও অসংখ্য মানুষের দুর্ভোগ এড়ানো যায়নি|

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top