News Flash

  • Home
  • Uncategorized
  • বিভাজন তৈরি করে উন্নয়নে বাধা দিচ্ছে সপা, বিএসপি ও কংগ্রেস : যোগী আদিত্যনাথ
Image

বিভাজন তৈরি করে উন্নয়নে বাধা দিচ্ছে সপা, বিএসপি ও কংগ্রেস : যোগী আদিত্যনাথ

গোরক্ষপুর, ১১ মে (হি.স.): সমাজে বিভাজন তৈরি করে উন্নয়নে বাধা দিচ্ছে সপা, বিএসপি এবং কংগ্রেস। শনিবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে গোরক্ষপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত একযোগে সপা, বিএসপি এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে যোগী আদিত্যনাথ বলেন, ‘সপা, বিএসপি এবং কংগ্রেস কখনই উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য ভাবেনি।

প্রকৃত ভাবে উন্নয়নের কথা ভাবলে সমাজে বিভাজন তারা করত না। আগের সরকারের আমলে রাজ্যে দাঙ্গা, গণপিটুনি, ইচ্ছাকৃত ভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটত। সেই সময়ে প্রতিদিন জনগণের অর্থ লুঠ করা হত। এমনকি গরিবদের জন্য খাবারের রেশনও লুঠ করা হত। কিন্তু এখন গোটা উত্তরপ্রদেশজুড়ে আইনের শাসন বলবৎ হয়েছে।’  তিনি আরও বলেন, এমনকি আগের সরকারের আমলে জন্মাষ্টমী উদযাপনে বাধা দেওয়া হত। কিন্তু, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যে এইমস নির্মাণের কাজ চলছে। রামগড় তাল-সহ রাজ্যের একাধিক জায়গায় দ্রুত গতিতে উন্নয়নের ধারা এগিয়ে চলেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top