News Flash

  • Home
  • Uncategorized
  • ফণীতে ওডিশায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, ব্যাপক ক্ষতিগ্রস্ত জগন্নাথ ধাম পুরী
Image

ফণীতে ওডিশায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, ব্যাপক ক্ষতিগ্রস্ত জগন্নাথ ধাম পুরী

ভুবনেশ্বর, ১১ মে (হি.স.) : ঘূর্ণিঝড় ফণীতে ওডিশায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩। এর মধ্যে শুধু পুরীতেই মৃত্যু হয়েছে ২১ জনের। শনিবার ওডিশা সরকারের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এমন জানানো হয়েছে। সরকারি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, রাজ্যজুড়ে এক কোটি ষাট লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ফণীতে ৩৪ লক্ষ গবাদি পশুর মৃত্যু হয়েছে।

পুরী, কুরদা, কটক, কেন্দ্রাপাড়া জেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০৩০ কিলোমিটারের ৩৩ কেভি লাইন, ৩৮৬১৩ কিলোমিটারের ১১ কেভি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৬৪৩০৪ ট্রান্সফরমার, ৭৯৪৮৫ কিলোমিটার বিস্তৃত এলটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সবদিক দিয়ে ফণীতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরী। ১,৮৯,০৯৫ বাড়ি পুরীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ১৬০ জন মানুষ আহত হয়েছে। আহতদের চিকিৎসা বেসরকারি হাসপাতালে চলছে। রাস্তা ধারা থাকা হকারদের দোকানগুলি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। পুরীর সার্কিট হাউস, জেলা পুলিশ সুপারের বাড়ি ও অফিস এবং জেলাশাসকের বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা উপর বড় বড় গাছ পড়ে যাওয়ার কারণে একাধিক জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উল্লেখ্য, ৩রা মে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে দেশের উপকূলবর্তী রাজ্য ওডিশায়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top