News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলা : স্থায়ী সমাধানের লক্ষ্যে অতিরিক্ত সময়ের আর্জি মধ্যস্থতাকারী প্যানেলের, আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের
Image

অযোধ্যা মামলা : স্থায়ী সমাধানের লক্ষ্যে অতিরিক্ত সময়ের আর্জি মধ্যস্থতাকারী প্যানেলের, আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): সুপ্রিম কোর্টের বাইরে অযোধ্যা জমি-বিতর্কের মীমাংসা জন্য মধ্যস্থকারীদের নিয়ে গঠিত প্যানেল তাঁদের রিপোর্ট ইতিমধ্যেই শীর্ষ আদালতে জমা দিয়েছে| অযোধ্যার জমি বিতর্কের মীমাংসার জন্য গত ৮ মার্চ তিন-সদস্যের মধ্যস্থতাকারীদের প্যানেলটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট| ওই প্যানেলের শীর্ষে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এফ এম আই কালিফুল্লা| প্যানেলের অন্য দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পঞ্চু| তিন-সদস্যের মধ্যস্থতাকারী ওই কমিটিকে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল|

অবশেষে শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে শুরু হয় অযোধ্যা মামলার শুনানি| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয় শুনানি| পাঁচ-সদস্যের বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন-বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এস এ নাজির, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়| এদিন অযোধ্যা মামলার শুনানিতে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার স্থায়ী সমাধানের লক্ষ্যে সুপ্রিম কোর্টে অতিরিক্ত সময়ের আবেদন জানায় তিন-সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল| প্যানেলের এই আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট| আগামী ১৫ আগস্ট পর্যন্ত মধ্যস্থতাকারী প্যানেলকে অতিরিক্ত সময় প্রদান করা হয়েছে| এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ‘এখনওপর্যন্ত কতটা অগ্রগতি হয়েছে তা আমরা জানাব না| সমস্তটাই গোপনীয়|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top