News Flash

  • Home
  • Uncategorized
  • কবিগুরুর ১৫৮-তম জন্মজয়ন্তী পালিত রাজ্যেও
Image

কবিগুরুর ১৫৮-তম জন্মজয়ন্তী পালিত রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ নৃত্য-সঙ্গীত ও আবৃত্তির মধ্য দিয়ে আজ সকালে রবীন্দ্রকাননে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮-তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে৷ তথ্য ও সংসৃকতি দফতর এই প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে৷ অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড় সুকান্ত বণিক, তথ্য ও সংসৃকতি দফতরের অধিকর্তা আশুদেব দাস, রাজ্য সাংসৃকতিক কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব, বিভিন্ন সাংসৃকতিক সংস্থার শিল্পী, সাহিত্যিক ও গুণীজনগণ৷


অনুষ্ঠানে কুজন সাংসৃকতিক অ্যাকাডেমির শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সাংসৃকতিক অনুষ্ঠানের সূচনা হয়৷ এর পর ৩৫টি সাংসৃকতিক দলের পাঁচ শতাধিক শিল্পী রবীন্দ্র সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিতে অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলেন৷ অনুষ্ঠানে বহু দর্শক ও শ্রোতার সমাগম হয়েছিল৷
এদিকে স্থানীয় টাউন হল প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন গোমতী জেলার জেলাশাসক টিকে দেবনাথ-সহ অন্যান্য গুণীজনেরা৷ এই অনুষ্ঠানের পর পুরনো রাজবাড়ি ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে প্রভাতী কবিপ্রণাম অনুষ্ঠান পরিবেশিত হয়৷ সাংসৃকতিক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্র সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলা তথ্য ও সংসৃকতি দফতরের সহকারী অধিকর্তা দেবাশিস নাথ৷ পরে ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে অতিথিগণ বৃক্ষ রোপণ করেন৷ অনুষ্ঠিত হয় শিশুদের মধ্যে বসেআঁকো প্রতিযোগিতা৷


এছাড়া কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় নাচ, গানের মধ্যে সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উদয়পুর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ১৭-তম রাজর্ষি উৎসব৷ উৎসব শেষ হবে আগামী শনিবার৷ জানা গেছে, আজ সন্ধ্যায় অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন গোমতির জেলাশাসক ড় চন্দ্রিকা বসু মজুমদার৷ তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এআর রেড্ডি, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষা দীপান্বিতা চক্রবর্তী প্রমুখ৷


এদিকে যথাযথ মর্যাদার সঙ্গে শান্তিরবাজারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮-তম জন্মজয়ন্তী পালিত হয়েছে৷ জানা গেছে, এদিন সকালে শান্তিরবাজার সুগারমিল প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রভাতফেরী৷ প্রভাতফেরী শেষে শান্তিরবাজার সুগারমিল প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্য ও পুষ্প দান করা হয়৷ পরবর্তী সময়ে খুদে শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, মিঠন দত্ত, স্বপ্ণা বৈদ্য ও অন্যান্য অতিথিবৃন্দ৷ অনুরূপ অনুষ্ঠান হয়েছে কৈলাসহর, ধর্মনগর প্রভৃতি স্থানে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top