News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসাগরে ১৮লক্ষ টাকা বিলেতী মদ বাজেয়াপ্ত
Image

পানিসাগরে ১৮লক্ষ টাকা বিলেতী মদ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে ১৮ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিলেতি মদ আটক করে ব্যাপক সাফল্য লাভ করেছে পানিসাগর পুলিশ৷ এর সঙ্গে আটক করা হয়েছে বিলেতি মদ-বোঝাই একটি ট্রাক৷


জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ মদ-বোঝাই ট্রাকটিকে সিগন্যাল দিয়ে আটকানোর চেষ্টা করে৷ কিন্তু পানিটিলা এলাকায় সুযোগ বোঝে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক৷ পানিসাগর থানার পুলিশ জানিয়েছে, এএস ০১ জেসি ৯৩৭৪ নম্বরের ট্রাকটিতে মোট ৭৯০ কার্টুনে ৯,৪৮০ বোতল বিলেতি মদ ছিল৷ মিজোরাম থেকে আগরতলার উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি৷
তবে দুর্ভাগ্যবশত ট্রাকের চালক বা অন্য কাউকে আটক করা যায়নি৷ অবশ্য তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ৷ ট্রাকের মালিক চোরাইবাড়ির বাসিন্দা বলে পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে৷ অভিযানে ছিলেন এসডিপিও অভিজিৎ দাস এবং ওসি উদয় সিং৷
প্রসঙ্গত, রাজ্যের গৃহমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব নেশামুক্ত ত্রিপুরা গড়ার ঘোষণা করার পর থেকে ত্রিপুরার বিভিন্ন স্থানে পুলিশি অভিযান জারি রয়েছে৷ প্রতিদিনই রাজ্যের পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সফলতাও লাভ করছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top