News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমকে মুখ্যমন্ত্রীর চিঠি, দূর্ভাগ্যজনক বললেন মেয়র-ইন-কাউন্সিলাররা
Image

পুর নিগমকে মুখ্যমন্ত্রীর চিঠি, দূর্ভাগ্যজনক বললেন মেয়র-ইন-কাউন্সিলাররা

নিজস্ব প্রতিনিধ, আগরতলা, ৭ মে৷৷ রাজ্য সরকারের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ এনেছে পুর নিগম৷ শুধু তাই নয়, পুর নিগমের প্রতি মুখ্যমন্ত্রীর আচরণ দুর্ভাগ্যজনক বলেও তোপ দাগেন মেয়র-ইন কাউন্সিলাররা৷ তাঁরা বিদ্রুপ করে বলেন, রাজ্যের নির্বাচিত প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী ক্ষমতার এক্তিয়ার সম্পর্কে জানেন তা মানতে কষ্ট হচ্ছে৷


প্রসঙ্গত, সম্প্রতি পুর নিগমের কাজে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর একটি চিঠি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে৷ ওই চিঠিতে পুর নিগমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি ছিল৷ সে-বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তেলেবেগুনে জ্বলে ওঠেন পুর নিগমের মেয়র-ইন কাউন্সিলাররা৷ ফলে, তাঁরা ত্রিপুরা সরকারকে বিঁধতে কোনও কসুর রাখেননি৷ মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে নিগমের তিন মেয়র-ইন কাউন্সিল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷ নিগমের মেয়র-ইন-কাউন্সিল ফুলন ভট্টাচার্যের কথায়, ত্রিপুরার নির্বাচিত প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী ক্ষমতার এক্তিয়ার সম্পর্কে জানেন না তা মানতে আমাদের কষ্ট হচ্ছে৷ সাথে যোগ করেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন কোনও চিঠি আমরা পাইনি৷ তবে, যদি মুখ্যমন্ত্রী পুর নিগমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে থাকেন তা-হলে কেন তিনি নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কথা বলেছেন তা বুঝতে পারছি না৷
এদিকে, নিগমের মেয়র-ইন কাউন্সিল সমর চক্রবর্তীর কথায়, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করতে পারিনি৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন মন্ত্রীর দায়িত্বেও রয়েছেন৷ অথচ, আজ পর্যন্ত আমাদের তিনি সময় দেননি৷ তাঁর বক্তব্য, পূর্বতন মুখ্যমন্ত্রীর সাথে বছরে ২/৩ বার বৈঠক হয়েছে পুর নিগমের৷ তাছাড়া, নগরোন্নয়ন মন্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে প্রায়ই বৈঠক হত৷ কিন্তু, এখন কোনও বৈঠকই হচ্ছে না৷


তিনি বলেন, পুর নিগমের বহু সমস্যা রয়েছে৷ তাঁর কথায়, রাজ্যে নতুন সরকার গঠনের পর টুয়েপ প্রকল্পে অর্থ বরাদ্দ কমিয়ে দিয়েছে৷ আগে ৬৫:৩৫ অনুপাতে অর্থ বরাদ্দ হত৷ কিন্তু এখন নীতির পরিবর্তনে ৫০:৫০ অনুপাতে অর্থ বরাদ্দ করছে রাজ্য সরকার৷ ফলে, কাজও কমে গিয়েছে৷ তাছাড়া, শেয়ার অব ট্যাক্সেসও কমে গিয়েছে৷


এ-বিষয়ে এক তথ্য তুলে ধরে মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে টুয়েপ প্রকল্পে চতুর্দশ অর্থ কমিশন থেকে পেয়েছি ৩৮ কোটি টাকা৷ কিন্তু ২০১৮-১৯ অর্থ বছরে তা কমে পেয়েছি ২১ কোটি টাকা৷ তবে, এ-বছর কী পরিমাণ অর্থ পাব তা এখনও বোঝা যাচ্ছে না৷ সাথে তিনি আরও জানান, শেয়ার অব ট্যাক্সেস থেকে ২০১৭-১৮ অর্থ বছরে প্রয়োজন ছিল ৪১ কোটি টাকা, পেয়েছি ৩৫ কোটি টাকা৷ ২০১৮-১৯ অর্থ বছরেও প্রয়োজন ছিল ৪৮ কোটি টাকা, পাওয়া যাবে ৪২ কোটি৷
মেয়র-ইন কাউন্সিল সমর চক্রবর্তী এই তথ্যের ভিত্তিতে বলেন, বহু সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে চাইছি৷ কিন্তু, কোনও সহযোগিতা পাচ্ছিনা৷ তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রীর এই আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ ঠিক তখনই চক্রবর্তীর কথা কেড়ে নিয়ে অপর মেয়র-ইন কাউন্সিল অভিজিৎ ভট্টাচার্য বলেন, রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর পুর নিগমের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাজ্য সরকারকে সব রকম সহযোগিতা করব৷ কিন্তু, আজ অবদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে কোনও কথা বলেননি৷


তাঁর দাবি, আমরাও পাঁচ বছরের জন্য জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি৷ আমাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ব্যবস্থা গ্রহণের হুমকি সম্পূর্ণ অগণতান্ত্রিক৷ আগরতলা পুর নিগম একটি স্বশাসিত সংস্থা৷ এ-ধরনের হুমকির তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷


আজ নিগমের মেয়র-ইন কাউন্সিলাররা মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে হঠাৎ যেভাবে মেজাজ হারিয়েছিলেন তাতে মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহার হস্তক্ষেপ রাজ্য সরকারের সাথে পুর নিগমের সম্পর্কের উষ্ণতা বাড়তে দেয়নি বলে মনে হয়েছে৷ ড় সিনহার কথায়, মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনও চিঠি পাইনি৷ যদি আসে তা-হলে নিশ্চই উত্তর দেওয়া হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top