News Flash

  • Home
  • Uncategorized
  • সিন্ডিকেট রাজত্ব, বিএমএসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নাগেরজলা, বিবাদের জেরে শহরে সব মোটরস্ট্যান্ডে দিনভর স্তব্ধ যান চলাচল
Image

সিন্ডিকেট রাজত্ব, বিএমএসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নাগেরজলা, বিবাদের জেরে শহরে সব মোটরস্ট্যান্ডে দিনভর স্তব্ধ যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ বাম আমলের মতো রাম আমলেও প্রতিটি মোটরস্ট্যান্ডে সিন্ডিকেট রাজত্ব চলছে৷ তাতে করে প্রায় প্রতিদিনই অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে৷ সোমবার দুপুরেও শহরের ব্যস্ততম নাগেরজলা মোটরস্ট্যান্ড কার্যত স্তব্ধ হয়ে পড়ে৷ তারপর শহরের সব মোটরস্ট্যান্ডেই যাত্রী পরিষেবা বন্ধ করে দেয় মোটর শ্রমিকরা৷ মূলত বিএমএস সংগঠনের অধীন মোটর শ্রমিকরাই বন্ধ করে দেয় যাত্রী পরিষেবা৷ জানা গিয়েছে, মোটর শ্রমিকদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই এই অস্বস্তীকর অবস্থার সৃষ্টি হয়েছে৷


মোটর শ্রমিক এবং মোটর মালিক পক্ষের মধ্যে বিবাদের জেরে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার ডাক দিয়েছিল শ্রমিক সংগঠন বিএমএস৷ ফলে তীব্র সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ শ্রমিক সংগঠন বিএমএস-এর আগরতলা নাগেরজলা মোটর স্ট্যান্ড শাখার সদস্যদের অভিযোগ, গতকাল রাতে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে বচসা বাঁধে৷ একসময় মালিক পক্ষের কয়েকজন শ্রমিকদের বেধড়ক মারধর করেন বলে তাঁদের অভিযোগ৷ এর পর রাতেই তাঁরা ঘটনাটি স্থানীয় বিধায়ক রামপ্রাসাদ পালকে অবগত করেন৷ তিনি তখন তাঁদের আশ্বস্ত করেন, বিষয়টি মীমাংসা করে দেবেন৷ বিধায়কের কাছ থেকে আশ্বাস পেয়ে তাঁরা নিজ নিজ বাড়ি চলে যান৷ কিন্তু আজ সকালে শ্রমিকরা মোটর স্ট্যান্ডে এসে দেখেন অফিসে কেউ তালা ঝুলিয়ে দিয়েছে৷ খবর নিয়ে তাঁরা জানতে পারেন, মালিক পক্ষ থেকে তালা দেওয়া হয়েছে৷ ঘটনাটি শুনে তাঁরা ক্ষব্ধ হয়ে ওঠেন৷ তাঁদের বক্তব্য, স্থানীয় বিধায়ক বলেছেন তিনি নিজে বিষয়টি মীমাংসা করে দেবেন৷ এর পরও মালিক পক্ষ তাঁদের নিজের মর্জিমতো কাজ চালিয়ে যাচ্ছেন৷ এর মানে তাঁরা বিধায়ককে অপমান করছেন৷ তাই তাঁরা প্রথমে নাগেরজলা থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেন৷ তবে সকালে বেশকিছু যাত্রীকে কয়েকটি গাড়িতে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে৷


এই খবর ছড়িয়ে পড়লে অন্যান্য মোটর স্ট্যান্ডেও বিএমএস-এর সদস্যরা গাড়ি চলাচল বন্ধ করে দেন৷ বিএমএস কর্মীদের দাবি, বর্তমানে সারা রাজ্য জুড়ে যাত্রী পরিষেবা বন্ধ রেখেছেন শ্রমিকরা৷ যতক্ষণ পর্যন্ত মালিক পক্ষের এই বর্বরোচিত ঘটনার সঠিক বিচার না হবে ততক্ষণ পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ থাকবে৷ তা না-হলে মালিক পক্ষ শ্রমিকদের ওপর নির্যাতন করে যাবে৷ এদিকে নাগেরজলা মোটর স্ট্যান্ডে গিয়ে মালিক পক্ষের কোনও প্রতিনিধিকে পাওয়া যায়নি৷ তাই এ বিষয়ে তাঁদের মন্তব্য জানা যায়নি৷ তীব্র গরমে নাজেহাল অবস্থা যাত্রীদের৷ তাঁদের কেউ যাবেন উদয়পুর, কেউ দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায়৷ খোয়াই জেলার তেলিয়ামুড়ার বাসিন্দা ভাস্কর দেব উদয়পুর যাবেন৷ নাগেরজলা এসে শুনেন গাড়ি চলাচল বন্ধ৷ পরে অবশ্য আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়৷ প্রশ্ণ উঠেছে বাম আমলের মত রাম আমলেও সিন্ডিকেট রাজ কায়েম হয়ে আছে মোটরস্ট্যান্ডগুলি৷


শুধু তাই নয় বিভিন্ন মোটরস্ট্যান্ডে চাঁদাবাজিরও অভিযোগ উঠেছে৷ এনিয়ে মোটর শ্রমিকদের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে৷ রাধানগর মোটরস্ট্যান্ড, চন্দ্রপুর আইএসবিটি এবং নাগেরজলা মোটরস্ট্যান্ডে একাংশ বিএমএস নেতা দাপট খাটিয়ে এই চাঁদাবাজী করছে বলে অভিযোগ৷ রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটার পর বাম আমলের ইউনিয়নগুলির কিছু নেতা বিএমএসের পতাকা তলে শামিল হয়েছেন৷ তারাই এই অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে বলে অভিযোগ৷ তাতে শ্রমিক স্বার্থ যেমন ক্ষুন্ন হচ্ছে তেমনি যাত্রীদেরও নিত্যদিন নানা সমস্যায় পড়তে হচ্ছে৷ অন্যদিকে শাসক দলেরও ইমেজ অনেকাংশেই খর্ব হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top