News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে সপা-বিএসপি জোট, বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দাবি অখিলেশের
Image

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে সপা-বিএসপি জোট, বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়ে দাবি অখিলেশের

লখনউ, ৫ মে (হি.স.) : বিরোধীদের মহাজোট ক্ষমতায় এলে সপা-বিএসপিই যে সেই জোটের মূল চালিকা শক্তি হবে রবিবার তা স্পষ্ট করে দিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে তা ঠিক করে দেবে সপা-বিএসপি জোট বলে দাবি করেছেন তিনি।


এদিন লখনউতে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে অখিলেশ যাদব বলেন, আগামীদিনে কেন্দ্রে কারা সরকার গড়বে তা ঠিক করবে সপা-বিএসপি জোট। দেশে পরবর্তী নতুন প্রধানমন্ত্রীও ঠিক করে দেবে এই জোট। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে অখিলেশ যাদব বলেন, দেশের কেবল মাত্র এক শতাংশ মানুষের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। তিনি যা বলেন তার ঠিক উল্টোটাই করেন। সামাজিক ন্যায় এবং দেশের সার্বিক পরিবর্তনের পক্ষে যারা, তাদের সঙ্গে সমস্যা রয়েছে নরেন্দ্র মোদী বলে দাবি করেছেন অখিলেশ।অখিলেশ যাদব আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে কেন্দ্রে আর বিজেপি সরকার গড়তে পারবে না। তাই এখন আয়কর বিভাগ, সিবিআই, ইডির মত কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে বিরোধীদের হেনস্থা করছে বিজেপি।


উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সপা-বিএসপি-আরএলডি জোট একযোগে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী লড়াই লড়ছে। সপা লড়ছে ৩৭ আসনে, বিএসপি ৩৮, আরএলডি ২। কংগ্রেসের জন্য আমেঠি ও রায়বরেলি আসন দুইটি ছাড়া হয়েছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top